গ্যাস মেলেনি ‘কাঞ্চন’-এ, ‘তিতলী’র খনন অক্টোবর-নভেম্বরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২২
ধারণা করা হচ্ছে এই এলাকায় গ্যাস আছে-
গত বছরের সেপ্টেম্বরে কক্সবাজারের কুতুবদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে সম্ভাবনাময় এসএস-৪ ব্লকে গ্যাস অনুসন্ধানে কূপ খনন শুরু করে পেট্রোবাংলা। প্রথম কূপটির নাম দেওয়া হয় ‘কাঞ্চন’। পেট্রোবাংলা বলেছিল, চলতি বছরের প্রথম দিকেই জানা যাবে ওই কূপে গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে কি না। চার কিলোমিটারেরও বেশি গভীর পর্যন্ত খুঁড়ে সেখানে গ্যাসের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে এবার এসএস-৪ ব্লকের অগভীর সাগরে আরেকটি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘তিতলী’। আগামী অক্টোবর-নভেম্বরের দিকে এই কূপ খননের কাজ শুরু হতে পারে।
‘কাঞ্চন’ কূপে গ্যাস না পাওয়ার বিষয়ে পেট্রোবাংলার এক মহাব্যবস্থাপক জাগো নিউজকে বলেন, সেখানে কোনো গ্যাস পাওয়া যায়নি। এখন আরেকটি কূপ খনন করে গ্যাস অনুসন্ধান করা হবে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই যুগেরও বেশি সময় পর ২০১৪ সালের দিকে সাগরে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেয় সরকার। তখন কুতুবদিয়া অঞ্চলের ব্লক এসএস-৪ ও এসএস-৯ নামের দুটি ব্লকে পরপর তিনটি কূপ খনন করার পরিকল্পনা নেওয়া হয়। এ লক্ষ্যে ভারতের গ্যাস অনুসন্ধান ও উৎপাদক কোম্পানি ওএনজিসি বিদেশ লিমিটেডের সঙ্গে সরকারের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) হয়।
সেই চুক্তিতে শর্ত ছিল, যদি গ্যাস পাওয়া যায়, তারপর সরকারের সঙ্গে উত্তোলিত গ্যাসের পার্সেন্টেসের চুক্তিতে আসবে ওএনজিসি বিদেশ। চুক্তি অনুযায়ী গ্যাস উত্তোলন করে তারা নিজেদের খরচ পুষিয়ে নেবে। কিন্তু গ্যাস না পাওয়া গেলে তাদের কোনো প্রকার খরচ দেওয়া হবে না।
জানা যায়, এসএস-৪ ও এসএস-৯ ব্লকে গ্যাস অনুসন্ধানের জন্য ওএনজিসি বিদেশ লিমিটেড বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করলেও মাঠপর্যায়ের কাজ দেয় তৃতীয় পক্ষকে। তাদের কাছ থেকে প্রথম কূপ খননের কাজ পায় অয়েল ইন্ডিয়া লিমিটেড। ২০২০ সালে ‘কাঞ্চন’ কূপ খননের কথা ছিল অয়েল ইন্ডিয়ার। কিন্তু করোনার কারণে সে বছর কাজ শুরু করা যায়নি। মহামারি কিছুটা সামলে ওঠার পর গত বছরের ২৯ সেপ্টেম্বর শুরু হয় ‘কাঞ্চন’ কূপ খনন।
এই কূপ খুঁড়ে অয়েল ইন্ডিয়া বিফল হওয়ায় এখন ওএনজিসি একই ব্লকে আরেকটি কূপ খননের কাজের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সংশ্লিষ্টদের মতে, অগভীর সাগরে খনন করতে যাওয়া এই কূপের নাম দেওয়া হয়েছে ‘তিতলী’। যার জন্য আগের মতোই শর্ত রেখে টেন্ডারসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হবে।
পেট্রোবাংলার অনুসন্ধান বিভাগের মহাব্যবস্থাপক ফারহানা শাওন জাগো নিউজকে বলেন, ‘একটা কূপ খনন করা হয়েছে। কাঞ্চন নামের এ কূপের গভীরতা ছিল ৪ হাজার ২২৮ মিটার। এটিতে কোনো গ্যাস পাওয়া যায়নি। আমরা এখন দ্বিতীয় কূপটা খনন করবো। সেটি হবে সাগরের অগভীরে। দেখি সেটিতে কী হয়।’
গ্যাস না পাওয়া যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘একটা কূপ খনন করার মানে তো এই নয় যে, সেখানে গ্যাস থাকতে হবে। আছে কি না সেটা দেখার জন্যই তো আমরা খনন করি। যদি থাকে তবে ভালো, না থাকলে তো নাই। যে কোম্পানি খনন করছে, গ্যাস না পাওয়া গেলে তাদের তো আর কোনো খরচ দিতে হচ্ছে না।’
অগভীর সাগরে আরেকটি কূপের খনন চলতি বছরের শেষ দিকেই শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, ‘দ্বিতীয় খননের জন্য টেন্ডার প্রক্রিয়ার কাজ চলছে। টেন্ডার নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই এ বছরের শেষ দিকে অক্টোবর-নভেম্বরে খনন শুরু হবে।’
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
