শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৯

গোপালগঞ্জে বাসের ধাক্কায় আহত আনসার সদস্যের ঢামেকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

গোপালগঞ্জের বিজয় পাশা বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলে দ্রুতগামী বাসের ধাক্কায় মো. মনিরুল ইসলাম (৪৫) নামের এক আনসার ব্যাটালিয়ন সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দিবাগত রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ইউসুফ আলী জানান, মনিরুল ইসলাম নড়াইলে কর্মরত ছিলেন। সোমবার রাতে অফিসের কাজে মোটরসাইকেল যোগে গোপালগঞ্জে যান। বিজয় পাশা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সেসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে তারা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় মনিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের শুকতাইল বনবাড়ী গ্রামে। তারা মৃত নবাব আলী শেখের সন্তান। নিহত মনিরুলের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বলেও জানান ভাই ইউসুফ আলী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর