বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৯

গাজীপুরে প্লাস্টিক কারখানায় আগুন

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ১ অক্টোবর ২০২০  

গাজীপুরের কোনাবাড়িতে একটি প্লাস্টিকের তৈয়জসপত্র তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, এতে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। 

বুধবার রাত আড়াইটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন রিফুজীপাড়া এলাকায় পলিকন লিমিটেড নামে কারখানাটির নীচতলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাশে থাকা তুসকা ডেনিম কারখানা থেকে পানি দিয়ে সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, রাত আড়াইটার দিকে পলিকন লিমিটেড নামের প্লাস্টিক কারখানায় আগুন লাগে। কারখানার বেজমেন্টে প্লাস্টিকের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কারখানায় প্লাস্টিকের উৎপাদিত ও গোডাউনে মজুদ থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই বিভাগের আরো খবর