শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৪১

গাজীপুর এর পোড়াবাড়ী এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ আটক -১

মোঃ রায়হান মৃধা (রবিন)

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০  

গাসিক পোড়াবাড়ী এলাকা থেকে রাসেল মিয়া (২৬) নামের এক ব্যবসায়ী কে ১৮ কেজি গাজা সহ আটক করেছে র‌্যাব-১। 

আটককৃত রাসেল মিয়া (২৬) কিশোরগঞ্জের ইটনা থানার আড়ালিয়া এলাকার মিমা ফারুকের ছেলে।

গত রোববার  দুপুরে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা জানতে পারেন যে, গাঁজার একটি চালান ঢাকা থেকে গাজীপুরের মাওনার দিকে যাচ্ছে। পরে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে পোড়াবাড়ী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে রাসেল মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ কেজি গাঁজা এবং একটি গাড়ি জব্দ করা হয়। 
 

এই বিভাগের আরো খবর