খুলনাঞ্চলে বন্ধ হচ্ছে না চিংড়িতে পুশ!
খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০
খুলনায় জেল ও জরিমানা দিলেও কোন কিছুতেই বন্ধ হচ্ছে না সাদা সোনাখ্যাত চিংড়িতে অপদ্রব্য পুশ। পুশ বন্ধে নগরী ও জেলায় জেলা প্রশাসন, র্যাব, কোস্টগার্ড, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণের কর্মকর্তারা অভিযান চালিয়েও নির্মূল করতে পারছে না পুশ প্রথা।
এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বাগদা ও গলদা চিংড়িতে ওজন বাড়ানোর জন্য পুশ করে জেলিসহ বিভিন্ন অপদ্রব্য। করোনাকালেও থামছে না চিংড়িতে পুশ। এরপর রফতানি করা এসব চিংড়ি মাঝে মধ্যেই বিদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে দেশে। দিনে দিনে চাহিদাও কমছে।
একদিকে আবহাওয়ার বিরূপ প্রভাবে চিংড়িতে মড়ক লাগায় উৎপাদন হ্রাস হচ্ছে। অন্যদিকে নিত্যনতুন পুশ উপকরণে চিংড়িতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ও রাসায়নিক দ্রব্যের অপব্যবহারে আবারো দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত চিংড়ি শিল্পে বিপর্যয়ের আশঙ্কা করছেন খুলনা অঞ্চলের রপ্তানিকারকসহ শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা।
জানা গেছে, খুলনার নতুন বাজার ও রূপসায় প্রায় সাত শতাধিক ডিপো রয়েছে। কিছু সংখ্যক ডিপোতে চিংড়িতে অপদ্রব্য পুশ করা হয়। প্রতি রাতেই খুলনার বিভিন্ন স্থানে চলে গলদা আর বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের কাজ। সন্ধ্যা থেকে শুরু করে ভোর অবধি সিরিঞ্জ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় ফিটকিরির পানি, ভাতের মাড়, সাগু, এরারুট, লোহা বা সীসার গুলি, মার্বেল, ম্যাজিক বল, জেলিসহ বিভিন্ন পদার্থ।
খুলনার মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ০৫ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১০৫টি বার পুশ করা চিংড়ি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে এক হাজার ৬২০ কেজি চিংড়ি। জরিমানা করা হয়েছে ৯ লাখ দুই হাজার টাকা। কারাদন্ড দেওয়া হয়েছে তিন জনকে। সর্বশেষ সোমবার (০৫ অক্টোবর) রূপসা উপজেলার বাগমারা এলাকায় ভ্রাম্যমান আদালতের পরিচালিত হয়। এ সময় চিংড়িতে জেলি পুশ করায় তিন জনকে আটক করা হয় এবং লাখ টাকা জরিমানা করা হয়।
রূপসা চিংড়ি বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু আহাদ হাফিজ বলেন, যারা চিংড়িতে পুশ করে তারা অধিকাংশই মৌসুমী ব্যবসায়ী। তারা নিয়মিত পুলিশ, কোস্টগার্ড, মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ এবং প্রশাসনের অভিযানে ধরাও খাচ্ছে। তাদের জেল-জরিমানাও হচ্ছে।
খুলনা কার্যালয়ের মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপটন সরদার বলেন, পুশ বিরোধী আমাদের নিয়মিত অভিযান চলছে। আগামীতে কেউ পুশ করা চিংড়িসহ ধরা পড়লে তাকে জরিমানার পাশাপাশি কারাদন্ডও দেওয়া হবে।
মৎস্য প্রক্রিয়াজাতকরণ মালিকদের সংগঠন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শেখ মো: আব্দুল বাকি বলেন, আমাদের পক্ষ থেকে ২২ সদস্যের একটি কমিটি গঠন করা আছে। তারা চার ভাগে বিভক্ত হয়ে মৎস্য কারখানাগুলোতে পুশ করা চিংড়ি কিনছে কি-না তা তদন্ত করে। যখন কোথাও এ ধরনের কর্মকান্ড দেখা যায় আমরা সাথে সাথে মৎস্য মান নিয়ন্ত্রণ কর্মকর্তাদের খবর দিই। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের ধরার পরে বেশির ভাগ সময় শুধু জরিমানা করে ছেড়ে দেন। পরেরদিন অসাধু ব্যবসায়ীরা আবারও সেই একই কাজে লিপ্ত হয়ে যায়। তাদের যদি ধরা মাত্রই জরিমানার পাশাপাশি কারাদন্ডও দিত, তাহলে এই চক্রটি চিংড়িতে পুশ করতে সাহস পেত না।
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
