কোনো বিদেশি সন্ত্রাসীকে আশ্রয় দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২
বিদেশের কোনো বিচ্ছিন্ন বাহিনী বা সংগঠনের কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এটিইউ, র্যাব, ডিএমপির সিটিটিসি- সবাই মিলে আমরা জঙ্গিবাদ মোকাবিলা করেছি। যারা জঙ্গিবাদের পথে রেডিকালাইজড (মৌলবাদি) হয়েছেন, তাদের কাউন্সেলিং করা হচ্ছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় অ্যান্টি টেররিজম ইউনিটের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি এটি একটি অসাম্প্রদায়িক দেশ। আমরা সেই জায়গায় কাজ করছি। আমরা সেটা পেরেছি বলে বিশ্বে মডেল হয়েছি। ভারতের প্রধানমন্ত্রী আমাকে ডেকে বলেছেন, আমরা জঙ্গি দমনে অভূতপূর্ব কাজ করেছি। আমরা এখানে কখনো জঙ্গি ও সন্ত্রাসীদের আশ্রয় দেবো না। বিদেশি কোনো সন্ত্রাসীকেও আশ্রয় দেবো না।
তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধ বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছেন। বর্তমান আইজিপি বেনজীর আহমেদ একবার আমাকে বগুড়াতে নিয়ে গেলেন, দেখলাম এক জঙ্গিকে তার মা র্যাবের হাতে তুলে দিলেন। সবার প্রচেষ্টায় আজকে আমরা এই জায়গায় এসেছি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পাঁচ বছরের মাথায় তাদের অনেক সফলতা রয়েছে। আমি তাদের নেতৃত্ব, দক্ষতা দেখেছি। এটিইউ কাজের মাধ্যমে চৌকস বাহিনীতে পরিণত হয়েছে। সে কারণেই জঙ্গি দমনে সফলতা আসছে।
‘তবে এটিইউকে আরও কাজ করতে হবে। আমরা যে লক্ষ্যে যেতে চাই, সেই লক্ষ্যে আরও অনেক কাজ করতে হবে।’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অ্যান্টি টেররিজম ইউনিটকে কখন প্রয়োজন হলো? এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাবিশ্বে যখন জঙ্গিবাদের উত্থান হচ্ছিল বাংলাদেশে তখন আন্তর্জাতিক জঙ্গিদের কানেকশন ছিল না। হঠাৎ করে তারা বেগবান হয়ে গেলো। বিভিন্ন জায়গায় তাদের উপস্থিত দেখা যাচ্ছে। তার আগে আমরা টেররিস্টদের উত্থান দেখেছি। বাংলা ভাইয়ের উত্থান দেখেছি, ২১ শে আগস্ট গ্রেনেডের পর গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে নারকীয় কাণ্ড, সেটাও আমরা দেখেছি।
তিনি বলেন, ৬৩ জেলায় একসঙ্গে বোমার বিস্ফোরণ দেখেছি। জঙ্গিদের কীভাবে প্রতিহত করা যায়, সেজন্য কাউন্টার টেররিজম দিয়ে শুরু করলাম, কীভাবে জঙ্গিদের তথ্য আগে পাওয়া যায় তা নিয়ে কাজ করার জন্য। পরে আমরা দেখলাম জঙ্গিরা থেমে নেই, বিভিন্নভাবে কাজ করছে। ইতালি, জাপানি নাগরিক এবং ধর্মীয় কেন্দ্রে (উপাসনালয়) আঘাত শুরু করে। ইস্কন মন্দির, গির্জা, পুরোহিত-ফাদার কিংবা মসজিদ, শোলাকিয়া ময়দান, হলি আর্টিসানসহ একের পর এক হামলা হয়। পরে জঙ্গিদের উত্থান থামাতে এটিইউ কাজ শুরু করে।
‘আজ তারা (এটিইউ) জঙ্গি দমনে সফলতা দেখিয়েছে। বাংলাদেশ থেকে জঙ্গিবাদ উপড়ে ফেলেছি তা বলবো না, আমরা কন্ট্রোলে (নিয়ন্ত্রণ) এনেছি, যা জোরগলায় বলতে পারি। আমাদের এটিইউ, সিটিটিসি, পুলিশ, র্যাব সবাই মিলে কাজ করছে। এজন্যই বর্তমানে এই জায়গায় আসতে পেরেছি। যুবকরা আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। তাদের নিয়ে কাজ করছে এটিইউ। পাঁচ বছরের মাথায় তাদের অনেক সফলতা রয়েছে। আমি তাদের নেতৃত্ব, দক্ষতা দেখেছি।’
মন্ত্রী আরও বলেন, এটিইউ কাজের মাধ্যমে চৌকস বাহিনীতে পরিণত হয়েছে। তার কারণেই জঙ্গি দমনে সফলতা আসছে। আর দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ না।
এটিইউ প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
