কেন ঈদে নগরবাসী গ্রামে ছোটেন?
প্রকাশিত: ৩১ মে ২০১৯
ঈদে নগরবাসী, বিশেষ করে ঢাকার বাসিন্দারা গ্রামের বাড়ি যান৷ এই যাত্রায় যত ভোগান্তিই থাকুক, সবাই তা মেনে নেন৷
ঈদে কত লোক ঢাকা ছাড়েন তার কোনো পরিসংখ্যান নেই৷ তবে কমপক্ষে অর্ধেক নগরবাসী যে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যান সে বিষয়ে কারো সন্দেহ নেই৷ সেই হিসেবে ১ কোটি ৭০ লাখ জনসংখ্যার এই শহরের ৮০-৮৫ লাখ মানুষ এবারের ঈদেও ঢাকা ছাড়বেন৷
এরই মধ্যে নগরবাসী ঢাকা ছাড়তে শুরু করেছেন৷ কেউ কেউ আবার ঈদ যাত্রার ভোগান্তি কিছুটা কমাতে আগেই স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছেন৷ নিজেরা যাবেন ঈদের ছুটি শুরু হলে৷
লম্বা ছুটি!
ঈদের সরকারি ছুটি ৪, ৫ ও ৬ জুন৷ কিন্তু শুক্রবার ( ৩১ মে) থেকেই বাস্তবে ছুটি শুরু হয়ে যাচ্ছে, কারণ, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি৷ রবিবার শবে কদরের সরকারি ছুটি৷ তারপর মাত্র সোমবার (৩ জুন) অফিস খোলা৷ এরপর থেকে টানা ৩ দিন ঈদের ছুটি৷ ফলে সোমবার অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়েছেন বা ‘অন্যভাবে ম্যানেজ’ করছেন৷ তাই ধরে নেয়া যায় শুক্রবার থেকেই ঢাকার মানুষ গ্রামে ছুটতে শুরু করবেন৷
আর ধারণা করা হচ্ছে এবার আগের তুলনায় ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়বে৷ কারণ, ঈদের ছুটি শেষে দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে৷ তাই সব মিলিয়ে হিসাব করলে এবার ঈদে ছুটি ৯ দিন৷
কেন সবাই গ্রামে যান?
ঢাকার বেসরকারি চাকরিজীবী জামাল উদ্দিন৷ তাঁর গ্রামের বাড়ি ফেনী৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘গত ঈদে ছুটি পাইনি, তাই বাড়ি যেতে পারিনি৷ এবার ছুটি পেয়েছি৷ সব মিলিয়ে ৯ দিন ছুটি৷ তাই বাড়ি যাবো৷ স্ত্রী-পরিজনকে আগেই পাঠিয়ে দিয়েছি ভোগান্তি এড়াতে৷ আমি যাবো ছুটি শুরু হলে৷’’
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘গ্রামে আত্মীয়-স্বজন আছে, তাঁদের সাথে দেখা হবে৷ পরিবারের অন্যরাও আছেন৷ তাই যাওয়া-আসায় ভোগান্তি হলেও আনন্দ তার চেয়ে বেশি৷’’
ফওজিয়া সুলতানা একাই ঢাকায় থাকেন৷ কাজ করেন একটি সংবাদ মাধ্যমে৷ গ্রামের বাড়ি নেত্রকোনা৷ তিনি যে করেই হোক প্রতি ঈদেই গ্রামের বাড়ি যান৷
কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘আমার ভাই-কোন বিভিন্ন জায়গায় চাকরি করেন৷ দেশের বাইরেও আত্মীয়-স্বজন আছেন৷ তাঁরা সবাই ঈদে গ্রামে আসেন৷ আর কোনো জায়গায় এমরা একসাথে এভাবে মিলিত হওয়ার সুযোগ পাই না৷ তাই আমি ঈদে সব সময় বাড়ি যাওয়ার চেষ্টা করি৷ এ পর্যন্ত আমার কোনো ঈদই মিস হয়নি৷ এটা আমার নাড়ির টান৷’’
সরকারি কর্মকর্তা খাদেমুল করিম ইকবাল বলেন, ‘‘আমি টানা ৯ দিন ছুটি পাচ্ছি না৷ ৩ জুন অফিস করে আমাকে যেতে হবে৷ কিন্তু তাতে কোনো সমস্যা নেই৷ আমার যেখানে জন্ম, সেই জামালপুরেই পরিবার-পরিজন নিয়ে ঈদ করবো৷ ওটাই আমার বাড়ি৷ ওখানে আমার সব স্মৃতি৷ আমি গ্রামের বাড়ি ছাড়া ঈদ করার কথা চিন্তাই করতে পারি না৷’’
কারা বাড়ি যান?
তাই ঈদ শুধু উৎসব নয়৷ নগরবাসীর কাছে নাড়ির টানে গ্রামে ফেরার এক আয়োজন৷ আর ওই গ্রামে ফিরে আসেন পরিবারের সবাই৷ অনেকেই এই মিলনমেলা মিস করতে চান না৷
নগর বিশেষজ্ঞ অধ্যাপক ড. নজরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই উৎসব আয়োজনে গগরবাসীর গ্রামমুখী হওয়ার নানা কারণ আছে৷ এখনো ঢাকার ৬০ ভাগ পরিবার প্রধানের জন্ম গ্রামে৷ আবার ঢাকায় যাঁরা মাইগ্র্যান্ট, তাঁদের অধিকাংশের শহরে বাড়ি নেই৷ তাঁদের পরিবারের একটি অংশ নিজ গ্রামে বা অন্য এলাকায় কাজের জন্য থাকেন৷ কেউ আছেন, যিনি শুধু নিজেই ঢাকায় থাকেন, পরিবার গ্রামে থাকেন৷ এসব কারণে উৎসব আয়োজনে তাঁরা গ্রামে যান৷’’
তিনি আরো বলেন, ‘‘মধ্যবিত্তের একটি অংশ আছে যাদের গ্রাম ও শহর উভয় জায়গায় বাড়ি আছে৷ তাঁরাও গ্রামে তাঁদের পরিবার নিয়ে যার গ্রাম দেখাতে৷ কিন্তু যাঁদের গ্রামে বা শহরে কোথাও বাড়ি নেই, তাঁরা আসলে যান না৷ এঁরা নিম্নবিত্ত মানুষ৷ তাঁরা ঢাকায় হয়ত বস্তিতে থাকেন৷ গ্রামে কোনো আশ্রয় নেই৷ সে কারণেই শহরে এসেছেন৷’’
এই নগর বিশেষজ্ঞ মনে করেন, ‘‘ঢাকার ৪০-৫০ ভাগ মানুষ ঈদে গ্রামে যান৷ তবে কোনো জরিপ নেই৷ এটার একটি জরিপ হলে আরো অনেক তথ্য পাওয়া যাবে৷’’
সারাদেশে কত লোক ঈদে গ্রামে যান?
যাত্রী কল্যাণ সমিতির মতে, স্বাভাবিক সময়ের চেয়ে ঈদের সময়ে সারাদেশে কমপক্ষে দ্বিগুন মানুষ যানবাহনে চলাচল করেন৷ ঢাকা থেকে এই সংখ্যা প্রায় ১ কোটি৷ আর অন্যান্য এলাকা থেকে সাড়ে ৩ কোটি৷ বাংলাদেশের সড়ক এবং যানবাহন এমনিতেই যাত্রীবান্ধব নয়৷ যানবাহন প্রয়োজনের তুলনায় কম৷ সড়কগুলোও ভালো না৷ ফলে দ্বিগুন চাপে পারিস্থিতি স্বাভাবিক কারণেই ঈদ বা কোরবানির সময় খারাপ হয়৷ সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘‘তবে আমরা মনে করি, এবার ঈদে যাত্রীদের ভোগন্তি কম হবে৷ আগের তুলনায় শতকরা ১০ ভাগ কম৷ কারণ সড়ক- মহাসড়কের অবস্থা আগের চেয়ে ভালো৷ আর মহাসড়কের কিছু এলাকায় যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে৷ এখন যানবাহনগুলো যদি ঠিক সময়ে ছাড়ে তাহলে পরিস্থিতির আরো একটি উন্নতি হবে৷’
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
