শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৯

কুড়িগ্রামে ভুমিদস্যু আব্দুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০  

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দক্ষিন সাপখাওয়া গ্রামের ভুমিদস্যু ও ভুয়া দলির সৃষ্টি করে প্রতারণাকারী আব্দুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো: ইলিয়াছ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাদের বাড়ি করে বসবাস করা ৪৪ শতক জমি দখলে নেয়ার জন্য ভুমিদস্যু আব্দুর রহমান এবং তার দুই ছেলে মমিনুল ইসলাম ও বাবু মিয়া মিলে ভুয়া দলিল তৈরি করে সহকারী জজ আদালতে মামলাসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে। শুধু তাই নয় চলমান মামলার তদন্তকে বাধাগ্রস্থ করতে তাদের পাশাপাশি তদন্তকারী থানা পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছে ভুমিদস্যু পরিবারটি। এ অবস্থায় উক্ত বিরোধপূর্ণ জমির মালিকানা পেতে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবী করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


সংবাদ সম্মেলনে মো: ইলিয়াছ হোসেনের পরিবারের অন্যান্য সদস্যরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর