কুমিলা ভিক্টোরিয়া কলেজের গাছ কেটে সাবাড়!
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাণীবিদ্যা ভবন ও ছেলেদের আবাসিক হল কাজী নজরুল হলসহ কলেজ চত্বরের বেশ কয়েকটি স্থানে প্রায় ছয়টি গাছ কেটে ফেলা হয়েছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ক্ষোভ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানের ছত্রছায়ায় বাংলা বিভাগের শিক্ষক মো.শাহজাহান এক সপ্তাহের মাথায় কোনো প্রকার দরপত্র আহ্বান ছাড়াই গাছগুলো কাটা হচ্ছে। এ বিষয়ে বাংলা বিভাগ শিক্ষক ও কলেজের সাবেক শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহজাহান বলেন, আমি এ বিষয় কিছু জানি না। আমি এ নিয়ে কোন বক্তব্য দিতে ইচ্ছুক নই। আপনি কলেজ প্রশাসনের সাথে কথা বলুন।শোভাবর্ধনের অজুহাত তুলে এসব গাছ কাটা হলেও কোনো নিয়মকানুন মানা হয়নি। এ ক্ষেত্রে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরকে জানানোর কথা থাকলেও তা করা হয়নি।মঙ্গলবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, কলেজে জুড়ে বিভিন্ন স্থানে অর্ধবর্ষী বেশ কিছু গাছ কেটে সাবাড় করে ফেলছে কলেজ কর্তৃপক্ষ।এর আগে সোমবার (১৭ অক্টোবর) দুপুরে দিকে কলেজ নজরুল হলের সামনে গিয়ে দেখা যায়, তিন থেকে চার শ্রমিক হলের মূল ফটকের সামনে লোহার বেড়া দিয়ে ঘেরা গোলচত্বরের ভেতরে প্রবেশ করে গাছ কাটেন। এর কয়েকদিন আগেই কলেজের প্রাণী বিদ্যা ভবনের সামনে মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে।কলেজের গাছ কাটার একজন শ্রমিক বলেন, তারা ৫০০ টাকা দিন হাজিরা চুক্তিতে গাছ কাটার কাজ করছেন। পাশে বসা কয়েকজনকে দেখিয়ে দিয়ে বলেন, ওনারা আমাদের ডেকে এনে কাজে লাগিয়েছেন। কতটা গাছ কাটতে হবে এখনো কিছু বলেননি।’
ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী জামাল হোসেন বলেন, কয়েকদিন পর পর পরিষ্কার নামে প্রাচীন গাছগুলো কেটে পেলছে কলেজ প্রশাসন। কলেজে কোনো সংস্কার কাজ ছাড়াই এভাবে গাছ কাটছে কোনো এটা মানি বুঝছি না। কলেজের কি টাকা অভাব পড়ছে যে গাছ কেটে বিক্রি করে দিতে হবে।
ভিক্টোরিয়া কলেজের কাজী নজরুল হলের তত্ত্ববোধক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান মনির হোসেন বলেন, হলের সামনে গাছ কাটার সময় আমাকে জানানো হয়নি, বিষয়টি কলেজ প্রশাসনে বিষয়। আমি শুধু মাত্র হল পরিচালনা দায়িত্বে রয়েছি। তবে শুনছি ক্যাম্পাস পরিষ্কার জন্য এ গাছ কাটা হয়েছে। গাছ কাটা তদারক করছিলেন কলেজের কয়েকজন কর্মচারী। তারা বলেন, অধ্যক্ষ স্যারের নির্দেশেই তারা শ্রমিক লাগিয়ে গাছ কাটছেন। নাম প্রকাশ না করার শর্তে কলেজের সাত-আটজন সাধারণ শিক্ষার্থী অভিযোগ করেন, খোঁড়া অজুহাতে এসব গাছ কেটে ফেলা হচ্ছে। এসব গাছের দাম প্রায় লাখ টাকা।গাছ কেটে পরিষ্কারের নামে পুরো কলেজের সৌন্দর্যবর্ধন নষ্ট করছেন কর্তৃপক্ষ।অথচ এ নিয়ে কথা বলে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখায় এক শিক্ষক।কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রলীগের আহ্বায়ক কাজী সায়েম বলেন, গাছগুলো কাটা সঠিক হয়নি। কোনো সংস্কার কাজ ছাড়া এভাবে গাছ কাটার দরকার কি? অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, কলেজের ছাত্র হলের সামনে একটা গাছ ছিল। এটা পরিষ্কারে জন্য কাটা হয়েছে, প্রাণীবিদ্যা ভবনের সামনে গাছগুলো তো আগেই কাটা হয়েছে। এছাড়া প্রশাসনিক ভবনের সাথে আম গাছ গুলো আমরা কাটিনি। কেউ বা কারা কাটছে, আমার জানা নেই। এ বিষয়ে পরে কথা বলো। কলেজে একদিন এসো।কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সরকারি কোনো প্রতিষ্ঠানের গাছ অপসারণের প্রয়োজন হলে তা প্রথমে বন বিভাগকে লিখিত ভাবে জানাতে হয়। বন বিভাগ কাটার প্রয়োজনীয়তা কতটুকু, তা জানতে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করে।
কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি বলেন,সরকারি কলেজের গাছ কাটতে গেলে পরিবেশ অধিদপ্তরকে জানানোর কথা। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রশাসন বিষয়টি অধিদপ্তরকে জানায়নি।
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
