রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৮

কমে নয় সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দেবো বলেছি: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১ জুন ২০২২  

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আমরা কম দামে বিদ্যুৎ দেবো তা বলিনি। বলেছি- সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দেবো। দাম কম আর সাশ্রয়ী এক নয়।

তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়ন হয়েছে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আমরা সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারবো।
মঙ্গলবার (৩১ মে) বিদ্যুৎ ভবনে আয়োজিত ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বছর পূর্তি: অর্জন ও বাধা’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,আমাদের পরিকল্পনা শতভাগ বিদ্যুতায়ন। সেটা আমরা বাস্তবায়ন করেছি। এখন আমাদের উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। আমাদের রামপাল বিদ্যুৎ প্রকল্প আসছে, নিউক্লিয়ার প্রকল্প আসছে, বেশ কয়েকটি প্রকল্প আসছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আমরা সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দিতে পারবো।

তিনি বলেন, আমরা কোনো ক্ষেত্রে সোলার ব্যবহার করেছি। তবুও আমরা শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়ন করেছি। বিদ্যুৎ যেন সাশ্রয়ী সাশ্রয়ী করা যায়, এটাই আমাদের মূল লক্ষ্য।
নসরুল হামিদ বলেন, আমরা আগামীতে হাইড্রোজেন পলিসির দিকে আগাবো। অনেক উন্নত দেশ আগামীতে হাইড্রোজেন পলিসি নিয়ে চিন্তা করছে। আমরাও সেটা নিয়েই ভাবছি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রেন্টাল পাওয়ার থাকবে কী থাকবে না, সেটা অনেক পুরোনো কথা। আমাদের ব্যবসায়ীদের চিন্তা করা উচিত, তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন কিনা। আমরা কোথা থেকে কীভাবে বিদ্যুৎ দিচ্ছি সেটা তাদের চিন্তা করতে হবে না।

‘প্রান্তিক পর্যায়ে বিদ্যুতের দাম কখনোই বেশি ছিল না। প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য বিদ্যুতের দাম সব সময়ই সাশ্রয়ী ছিল।’ 
তিনি আরও বলেন, আগামী অর্থ বছরে জ্বালানি খাতের জন্য বড় বাজেট চাওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফআইআরবি) চেয়ারম্যান শামীম জাহাঙ্গীর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান। এসময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর