ওয়াদা করালেন ওবায়দুল কাদের
নোয়াখালী প্রতিনিধি,
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩
নৌকায় ভোট চেয়ে হাত তুলে ওয়াদা করালেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লীগের সাধারণ ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদের। রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় ধানশিড়ি ইউনিয়নের মকবুল চৌধুরী হাট স্কুল মাঠে এক পথসভায় তিনি এ ওয়াদা করান।
ওবায়দুল কাদের বলেন, ভোট বিরোধীরা জানে নির্বাচন করে শেখ হাসিনাকে হটানো যাবে না। এজন্য তারা চোরাগোপ্তা পথে সরকার হটাতে চায়। লাশ ফেলে বা লাশ বানিয়ে হলেও তারা নির্বাচন বানচাল করতে চায়। এটাই তাদের শপথ, এটাই তাদের উদ্দেশ্য। আপনারা শেখ হাসিনার জন্য আছেন? হাত তুলে দেখান। সাত জানুয়ারি দলে দলে নৌকা মার্কায় ভোট দেবেন।
ওবায়দুল কাদের আরও বলেন, আমি লক্ষ্য করেছি ভোটের প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থন রয়েছে। আন্তর্জাতিক শক্তি ও আমাদের প্রতিপক্ষ ভোটের পরিবেশ এবং ভোটারের উপস্থিতি নিয়ে প্রশ্ন করছে। নিন্দুকেরা নিন্দা করছে। যত নিন্দা করুক, যত ভয় দেখাক, হুমকি ধামকি দিক, নিষেধাজ্ঞার কথা বলুক আমরা ভয় পাই না। শেখ হাসিনা বিশ্বাস করে জনগণের শক্তিকে।
জোর করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জোর করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় না। আমরা জোর করে ইলেকশনে জিততে চাই না। নিরপেক্ষ নির্বাচন করবে ইলেকশন কমিশন। দলে দলে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। সংবিধান বাঁচাতে এই নির্বাচনের দরকার আছে। আমাদের মুক্তিযুদ্ধকে বাঁচাতে এই নির্বাচন অপরিহার্য। আমাদের স্বাধীনতা রক্ষায় এই নির্বাচনের এই মুহূর্তে বিকল্প নাই।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, ফেনী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় বাবা-মায়ের কবর জিয়ারত করে কোম্পানীগঞ্জ উপজেলায় ভোট চেয়ে এলাকায় গণসংযোগ শুরু করেন ওবায়দুল কাদের। এরপর বসুরহাট পৌরসভা, চরকাঁকড়া ইউনিয়নের সিদ্দিকীয়া বাজার, কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের বিভিন্ন বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
জানা যায়, গত শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে বাবা-মায়ের কবর জিয়ারত করে বসুরহাট বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন। এরপর শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলায় গণসংযোগ শেষে বিকেলে কবিরহাট উপজেলায় পথসভায় বক্তব্য রাখেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় বাবা-মায়ের কবর জিয়ারত করে ফের গণসংযোগ শুরু করেন তিনি।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা (চেয়ার), জাসদের মোহাম্মদ মকছুদের রহমান (মশাল), জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতীক পেয়ে প্রচারণা করছেন। এ আসনে মোট ভোটারের সংখ্যা চার লাখ চার হাজার ৯৭৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার হলেন দুই লাখ নয় হাজার ৬৯৩ জন ও নারী ভোটার হলেন এক লাখ ৯৫ হাজার ২৮৪ জন। ১৩২ কেন্দ্রে ৯০০ ভোটকক্ষে এসব মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রসঙ্গত, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবার মনোনয়ন পেয়েছিলেন ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সপ্তমবার মনোনয়ন পেলেন তিনি। এর আগে নোয়াখালী-৫ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সপ্তম, নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন তিনি। ওবায়দুল কাদের ১৯৫২ সালের ১ জানুয়ারি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বড় রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোশাররফ হোসেন এবং মাতা ফজিলাতুন্নেছা।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
