`ওই দৃশ্যটি করার পর ভীষণ লজ্জা পেয়েছিলাম`: মাধুরী
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫
নব্বই দশকের বলিউড সেনসেশন মাধুরী দীক্ষিত তাঁর দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার সিনেমা। তবে তাঁর এই বর্ণিল ক্যারিয়ারে ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দয়াবান’ সিনেমার একটি বিশেষ দৃশ্য আজও কালচে দাগ হয়ে আছে। দীর্ঘ বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে সেই বিতর্কিত ও অন্তরঙ্গ দৃশ্যটি নিয়ে নিজের জমানো কষ্ট ও অস্বস্তির কথা শেয়ার করেছেন ‘ধক ধক’ গার্ল।
১৯৮৮ সালে ফিরোজ খান পরিচালিত ‘দয়াবান’ সিনেমার এই গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। কিন্তু পর্দার পেছনের গল্পটি ছিল মাধুরীর জন্য অত্যন্ত পীড়াদায়ক। ‘রেডিও নেশা’কে দেওয়া সাক্ষাৎকারে মাধুরী জানান, তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন এবং নিজের শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছিলেন। অন্যদিকে বিনোদ খান্না ছিলেন তখনকার প্রতিষ্ঠিত সুপারস্টার।
মাধুরী বলেন, “দৃশ্যটি করার পর আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম এবং প্রচণ্ড অস্বস্তিতে পড়েছিলাম। তখনই আমার মনে হয়েছিল, এমন দৃশ্যে অভিনয় করা আমার একদমই উচিত হয়নি।”
পরিচালক ‘কাট’ বলার পরও থামেননি বিনোদ!
সেই দৃশ্যটির শুটিং চলাকালীন এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়েছিল। জানা যায়, দৃশ্যটি ধারণ করার সময় বিনোদ খান্না এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে, পরিচালক ‘কাট’ বলার পরেও তিনি মাধুরীকে ছাড়েননি। এমনকি মাধুরীর ঠোঁটে কামড় বসিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল, যা নিয়ে সেই সময় অনেক চর্চা হয়। মাধুরী জানান, ওই ঘটনার পর তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে কান্নায় ফেটে পড়েন।
এই একটি অভিজ্ঞতাই মাধুরীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন বলিউডে টিকে থাকতে হলে নিজের ব্যক্তিত্ব বজায় রাখা কতটা জরুরি।
মাধুরী বলেন, “সবকিছুই আসলে একটা শেখার প্রক্রিয়া। সেই অভিজ্ঞতা থেকেই আমি নিজের জন্য একটি কঠোর সীমারেখা টেনে দিই। সিদ্ধান্ত নিই যে ভবিষ্যতে আর কখনো কোনো সিনেমাতে এমন দৃশ্যে অভিনয় করব না।”
উল্লেখ্য, ‘দয়াবান’ সিনেমার ওই ঘটনার পর মাধুরী আর কখনোই বিনোদ খান্নার সঙ্গে জুটি বাঁধেননি। যদিও পরবর্তীতে বিনোদ খান্না তাঁর আচরণের জন্য মাধুরীর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং পরিচালক ফিরোজ খানও স্বীকার করেছিলেন যে দৃশ্যটি অতটা সাহসীভাবে দেখানো ঠিক হয়নি।
পুরনো সেই ভুলের কথা স্মরণ করে মাধুরী দীক্ষিত আক্ষেপের সুরে বলেন, “আজও যখন ওই দৃশ্যটি দেখি, নিজেকে খুব অসহায় লাগে।”
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
