এসএসসি ফেল হওয়া ছেলেটি আজ সবার প্রিয় কাবিলা
সুমন হোসেন
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯
নাটকের তরুণ হাসিমুখ পলাশ। শুরুতেই তাকে মনে করিয়ে দিই নোয়াখালীর কথা। কাকতালীয়ভাবে আমাদের গল্পও জমে ওঠে নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। পলাশের বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। তবে শৈশবের রঙিন দিনগুলো কেটেছে নোয়াখালীতে। মা ন্যাওটা পলাশ গভনমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তেই পাড়ায় মুস্তফা সরয়ার ফারুকীর কাজ দেখতেন।
আজ এই রাস্তায় শুটিং তো কাল ও বাড়ির ছাদে নায়িকার রোমান্টিক ডায়ালগ। শুটিং টিমের সবাই উঠছে, বসছে এবং কথা বলছে ফারুকীর নির্দেশে। এই দেখে তার ভেতরও জেগে ওঠে ডিরেক্টরের চারাগাছ। পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসেন- মাই এইম ইন লাইফ ইজ টু বি অ্যা ডিরেক্টর। তারপর ঠিকই যোগ দেন ফারুকীর দলে। দুই বছর কাজ করেছেন ফারুকীর সহকারী পরিচালক হিসেবে। তিন বছর একই কাজ করেছেন ইশতিয়াক আহমেদ রুমেলের সঙ্গে। কিন্তু এই পরিচালক হুট করে হয়ে গেলেন অভিনেতা! একে একে অভিনয় করেছেন- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘এক্স গার্লফ্রেন্ড’, ‘ব্যাচেলর ঈদ’, ‘ব্যাচেলর ট্রিপ’, ‘মি অ্যান্ড ইউ’, ‘ইনকমপ্লিট’, ‘মুঠোফোন’সহ অসংখ্য নাটকে। পরিচালনা করেছেন ‘ফ্রেন্ড উইথ বেনিফিট’ ও ‘সারপ্রাইজ’। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয় করে।
ক্লাসের একমাত্র ফেলটুস!
২০০৯ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। অনেকের সঙ্গে পলাশের মাও গিয়েছেন ছেলের ফলাফল জানতে। কিন্তু একমাত্র পলাশের মাকেই হতাশ হয়ে বাসায় ফিরতে হয়েছে। স্কুলের একমাত্র ফেলটুস যে তার ছেলে। সেদিন খুব কান্না করেছিলেন পলাশের মা। মায়ের চোখের পানি পলাশের হৃদয় খুঁড়ে বারবার বেদনা জাগায় এখনও। যদিও ২০১০ সালে পলাশ এসএসি পাস করেছেন। এইচএসসিতে এসে ফের ইয়ার লস। ২০১৩ সালে পাস করেন এইচএসসিও। এরপর ভর্তি হন তিতুমীর কলেজে।
উড়ে গেল পাখি!
এইচএসসিতে সখ্য গড়ে ওঠে এক বান্ধবীর সঙ্গে। পরস্পরে কথা দেওয়া-নেওয়া হয়। পলাশ ইঞ্জিনিয়ারিং পড়ে তবেই প্রিয় বান্ধবীর পরিবারের সদস্যদের মুখোমুখি দাঁড়াবেন। আর বান্ধবী পড়বেন মেডিকেলে। মধ্যবিত্ত পরিবারের মতো পলাশরাও এমন ইঞ্জিনিয়ার-ডাক্তার স্বপ্নে বিভোর। এগিয়ে চলছে দিন। কিন্তু না; কথা রাখতে পারেননি পলাশ। পারবেন কেমন করে! তার ভেতরে যে পরিচালক হওয়ার তাড়না মাথাচাড়া দিয়ে উঠেছে এর মধ্যে। দিনমান নাটক আর সিনেমার ভূত তাড়া করে। তাড়া খাওয়া পলাশ পড়াশোনায়ও অনিয়মিত। তবুও তিতুমীর কলেজ থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্স ক্লাস করেন। আর পাখি? ওই যে, প্রিয় বান্ধবী; যার সঙ্গে কথা দেওয়া-নেওয়া হয়েছে
তিনি দিলেন উড়াল। অন্যের নীড়ে আশ্রয় নিলেন। পলাশের মন খারাপের দিন শুরু হলো। এই মন খারাপের দিনকে পুঁজি করেই নাটকে নামেন আঁটঘাট বেঁধে। ওদিকে পাখি তো উড়ছেই। অন্যের আকাশে!
সিক্রেট অব বজরা
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক চলাকালীন থেকে এখন পর্যন্ত অসংখ্য ফোন পেয়েছেন পলাশ। কাদের? জাকিরদের। জাকিররা ফোন করে। রাজ্যের কথা শোনায়। এ সময় টুট টুট টুট… ফোন কেটে দেয় পলাশ। এক সন্ধ্যায় ফোন করে নিজের ব্যক্তিগত মন খারাপের কথা জানিয়েছেন বজরা বাজারের মাদ্রাসা শিক্ষক জাকির হোসেন। ফোন দিয়ে বলেন, ‘কাবিলা ভাই, আঁই আন্নেগো কি ক্ষতি কইচ্ছি? কুড়ি বছরের শিক্ষকতা জীবনে কেউ আঁরে লই হাসি-ঠাট্টা করেনো। অন আন্নেরা কি নাটক বানাইছেন হোলা-হাইন আঁরে লই মজা করে। হাসি-ঠাট্টা করে।’ এমন ফোনে মন খারাপ হয় পলাশেরও। তার কাছে জানতে চায় বজরা বাজার আর জাকির সম্পর্কে। পলাশ বলেন, ‘আসলে নাটকের শুটিংয়ের সময় পরিচালক কাজল আরেফিন অমি ভাই বললেন এক শব্দে নোয়াখালীর কোনো একটা জায়গার নাম বলতে। একবার ভাবলাম আমার উপজেলা সোনাইমুড়ীর কথা বলব। পরে ভাবলাম, নানার বাড়ি গিয়ে যেই বাজারে আড্ডা দিই সেই বাজারের নামটাই বলি। বললাম, বজরা বাজার। পরিচালক বললেন, নোয়াখালীর নামের সঙ্গে যায় এমন একজনের নাম বলতে। আমি চিন্তা না করেই বলে দিই জাকির। আলোচনায় আসে বজরা বাজারের জাকির। আসলে জাকির আমার ছোট মামার নাম।’
নানা ভাই ও রোকেয়া…
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব কালিকাপুর গ্রামে আমার নানার বাড়ি। ছোটবেলায় অনেকটা সময় কেটেছে এই গ্রামে হেসে-খেলে। নানার সঙ্গে ছিল খুব সখ্য। নানা প্রায়ই ঢাকায় আসতেন, আমাদের নাখালপাড়ার বাসায়। আমি হয়তো কারও সঙ্গে গল্প করছি বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। নানাভাই আমাকে ডাকতেন- ‘ইরে হলাইশ্যা, ইমুই আয়।’ খুব লজ্জা পেতাম তখন। মায়ের সঙ্গে এই নিয়ে মন খারাপও করতাম। কিন্তু নানা ভাইয়ের আদরের কাছে সব রাগ তুলো হয়ে ভেসে চলে যেত আকাশের দেশে। এদিকে অভিনয় করতে এসে পড়েছি আরেক ঝামেলায়। ব্যাচেলর পয়েন্টে একমাত্র অদেখা জনপ্রিয় চরিত্র রোকেয়া। যাকে এখন পর্যন্ত নাটকে দেখানো হয়নি। এই সেদিনও রেস্টুরেন্টে খেতে গিয়েছি আমার আপুকে নিয়ে। এক লোক এসে বলেন, ‘এই কাবিলা, এটা কি তোমার রোকেয়া?’
এ ছাড়া আরও অনেক বিভ্রান্তিতে পড়তে হয়েছে এই রোকেয়াকে নিয়ে। তবু এই দুটি চরিত্র- একটা বাস্তব জীবনের, অন্যটি আমার অভিনয় জীবনের গোপন সুখ। অন্যরকম এক ভালো লাগা।
ডাকে নদী ডাকে জোছনা
পলাশের কানে এসে লাগে নদীর আয় আয় ডাক। ডাক শোনে জোছনারও। তাই ছুটে যান নদীর কাছে। আয়েশ করে ছাদে বসে দেখেন জোছনা। একটু সময় পেলে ডুব দেন বইয়ের রাজ্যে। লিখেন কবিতা। তবে নাটকের কবিতা নয়! নাটকে ছন্দহীন যেই কবিতা পড়েন পলাশ তা নিতান্তই মজা আর আনন্দ দিতে। সাহিত্যের মায়ায় পড়া পলাশ অভিনয়ের পাশাপাশি বানাতে চান সাহিত্যনির্ভর চলচ্চিত্র। পরিচালনা করতে চান জীবনঘনিষ্ঠ নাটক। পলাশের শুরুর পথটা কষ্টের হলেও এখন মা-বাবাসহ পরিবারের সবাই তাকে কাজে সাপোর্ট দেন। জুনায়েদ ইভান আর কাজল আরেফিন তাকে দিয়েছেন অন্য এক জগতের স্বাদ! পলাশ এই জীবন টেনে নিয়ে যেতে চান অনন্তকাল।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
