এমপিওভুক্তির ২৫০ কোটি টাকা ফেরত নিয়ে ধোঁয়াশা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন ২০২২
চলতি অর্থবছরের নির্ধারিত সময়ে শেষ হয়নি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ। যাচাই-বাছাইয়ের কাজ শেষ করে তিন মাস আগে চূড়ান্ত হয় খসড়া তালিকা। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ‘উদাসীনতায়’ তা প্রকাশ করা সম্ভব হয়নি। ফলে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ২৫০ কোটি টাকা ফেরত যেতে পারে অর্থ মন্ত্রণালয়ে। তবে দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং বরাদ্দ অর্থ ফেরত দিতে হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, চলতি অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৩২ হাজার ৪১৩ কোটি ৬৮ লাখ ৯০ হাজার এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য নয় হাজার ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নতুন স্কুল-কলেজ এমপিওভুক্তির জন্য ২০০ কোটি আর কারিগরি-মাদরাসা এমপিওভুক্তির জন্য বরাদ্দ দেওয়া হয় ৫০ কোটি টাকা। কিন্তু চলতি অর্থবছরের মধ্যে এমপিওভুক্তির কাজ শেষ করতে পারেননি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বর্তমানে যে সময় রয়েছে তার মধ্যে তালিকা প্রকাশ করলেও এমপিওভুক্তি হওয়া শিক্ষকদের এর আওতায় আনতে যাচাই-বাছাই কাজ শেষ করতে আরও দুই থেকে তিন মাস সময় প্রয়োজন। আগামী ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। তাই নিয়ম অনুযায়ী চলতি অর্থবছর এ খাতের বরাদ্দ ফেরত পাঠাতে হবে অর্থ মন্ত্রণালয়ে।
জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুই হাজারের কিছু বেশি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির কাজ গত বছরের শেষ দিকে শুরু হয়। এর মধ্যে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে প্রায় ১৭শ, স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ১৫০টি, উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ প্রায় ১০০ এবং ডিগ্রি স্তরের কলেজ প্রায় ১০০টি। মাদরাসা ও কারিগরি বিভাগের অধীনে ঠিক কতটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে তা জানা যায়নি।
সংশ্লিষ্টরা বলছেন, মে মাসের প্রথমার্ধেই নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রী তালিকা চূড়ান্ত না করায় সেটি পিছিয়ে গেছে। এমপিওভুক্তির সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পরই শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। তবে তিনমাস ধরে শিক্ষামন্ত্রী এমপিওভুক্তির তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি।
সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এমপিওভুক্তির জন্য বরাদ্দ রয়েছে ২০০ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে বরাদ্দ ৫০ কোটি টাকা। পাশাপাশি ২০১৯ সালে সবশেষ দেওয়া এমপিওভুক্তির পর ওই খাতে প্রায় ৪২৫ কোটি টাকা অব্যয়িত ছিল। সেটা ২৫০ কোটি টাকার সঙ্গে যোগ করে এমপিওভুক্তি করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে ননএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন নবী ডলার জাগো নিউজকে বলেন, আমাদের বিষয়টি মানবিক হলেও শিক্ষা মন্ত্রণালয়ের অবহেলা আর উদাসীনতার কারণে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি কার্যক্রমে বিলম্ব করা হচ্ছে। ২০১৯ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিবছর এমপিওভুক্তি করার কথা থাকলেও তা হচ্ছে না।
‘যুগের পর যুগ শিক্ষকতা করেও এমপিওভুক্ত না হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অনেকে হতাশ হয়ে পেশা বদলে ফেলছেন। সংশ্লিষ্টদের সদিচ্ছা না থাকায় প্রতিবছর বাজেটে এমপিওভুক্তির জন্য বরাদ্দ থাকলেও তা আবারও ফেরত যাচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এক মাসের বেতনসহ দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।’
শিক্ষা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে এ বিভাগের জন্য ৩২ হাজার ৪১৩ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ২০০ কোটি টাকা নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ছিল। ২০২২-২৩ অর্থবছরে ৩৯ হাজার ৮৬২ কোটি ২৯ লাখ টাকার বরাদ্দ দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে গত বছরের মতো এবারও এমপিওভুক্তির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব রয়েছে।
বাজেট শাখার উপসচিব মো. নূর-ই আলম জাগো নিউজকে বলেন, বর্তমানে যে সময় রয়েছে তাতে এমপিওভুক্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করলেও চলতি বছরের বরাদ্দ অর্থ ব্যয় করা সম্ভব হবে না। তবে এ অর্থবছরে যারা এর আওতায় আসবে তাদের বেতন-ভাতার অর্থ আগামী অর্থবছরের বাজেটে যুক্ত করা হয়েছে।
অন্যদিকে কারিগরি ও মাদরাসা বিভাগে ২০২১-২২ অর্থবছরের ৯ হাজার ১০ কোটি টাকা বরাদ্দের মধ্যে ৫০ কোটি টাকা এমপিওভুক্তির জন্য ধার্য ছিল। বর্তমানে সেটি অর্থ বিভাগে ফেরত পাঠানো হচ্ছে। আগামী বছরের জন্য ৯ হাজার ৭২৭ কোটি ৮৩ লাখ টাকার বাজেটের প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাগো নিউজকে বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তৈরিতে আমাদের কাজ শেষ হয়েছে। সেটি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে সেটি প্রকাশ করা সম্ভব হবে।
চলতি অর্থবছরের অর্থ ব্যয় করা সম্ভব হচ্ছে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৯ জুন নতুন অর্থবছরের বাজেট ঘোষণা হলেও সেটি পাস হতে হতে জুলাই হয়ে যাবে।
‘আশাকরি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে সরকার যে বাজেট দিয়েছে সেটি ফেরত দেওয়ার প্রয়োজন হবে না। আগামী জুলাইয়ের আগে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। চলতি বছরের বরাদ্দ দিয়ে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া সম্ভব হবে। আগামী বছর নতুন বরাদ্দের জন্য প্রস্তাব করা হয়েছে। তাই তাদের বেতন-ভাতা পরিশোধ করতে অসুবিধা হবে না।’
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
