এক সিনেমার জন্য আরেকটি ছাড়লেন সাবিলা
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫
শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সাবিলা নূরের। যদিও বড় হিরোর সঙ্গে করা ওই ছবিতে নিজেকে মেলে ধরার সুযোগ তার তেমন ছিল না। তাই ছোটপর্দার এই অভিনেত্রীকে নিয়ে অনেকের আগ্রহ ছিল, আবার কবে একটি সুযোগ আসবে তার সামনে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র জানা গিয়েছিল ‘রাক্ষস’ নামে একটি নতুন ছবিতে যুক্ত হয়েছেন সাবিলা নূর। কিন্তু হঠাৎ জানা গেল ছবিটি ছেড়ে দিতে হয়েছে তাকে। কিন্তু কেন?
‘রাক্ষস’ পরিচালনা করছেন ‘বরবাদ’ দিয়ে পরিচিতি পাওয়া মেহেদী হাসান। ছবির শুটিং শুরু হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর মাসে। ছবিতে সাবিলার বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ, তেমনটিই চূড়ান্ত হয়েছিল। কিন্তু একই সময়ে শুটিং শুরু হবে সেরকম এক ছবিতেও যুক্ত হয়েছিলেন সাবিলা।

নতুন ওই সিনেমার নাম ‘বনলতা এক্সপ্রেস’। ছবিটি পরিচালনা করছেন তানিম নূর। বেশ আগে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাবিলা নূর। এ ছবির শুটিংয়ের ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা। একসঙ্গে দুটি ছবির শুটিং করবেন না সাবিলা! তাই ‘বনলতা’র জন্য ‘রাক্ষস’ ছাড়লেন তিনি।
‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ। প্রায় কাছাকাছি সময়ে দুই ছবির শুটিংয়ের সময় নির্ধারণ হওয়ায় ‘রাক্ষস’-এর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার মাধ্যমে ছবি থেকে নিজেকে প্রত্যাহার করেন সাবিলা নূর। তার এই দায়িত্ববোধের কারণে অনেকে প্রশংসা করছেন অভিনেত্রীর।
এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘তানিম ভাইয়ের সঙ্গে “বনলতা এক্সপ্রেস” নিয়ে অনেক আগে থেকে কথা হচ্ছিল। এর মধ্যে “রাক্ষস” নিয়েও কথা এগোয়। কিন্তু একই সময়ে শুটিং পড়ে যাচ্ছে বলে একটি ছবি ছাড়তে হলো। দুই পরিচালকই আমাকে ভাবতে বলেছিলেন। দুটি ছবিতে কাজ করার ব্যাপারে দুজনই সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আমার মনে হয়েছে, একই সময়ে দুটি কাজ করলে ঠিকঠাক মনোযোগ দেওয়া মুশকিল। তাই একটি চরিত্রে নিজেকে বেশি মনোযোগী রাখতে চেয়েছি।’
‘রাক্ষস’ ছবির পরিচালক মেহেদি হাসান জানান, সাবিলার বদলে তারা এখন নতুন নায়িকা খুঁজছেন। কয়েকজনের সঙ্গে এরই মধ্যে কথাবার্তা হয়েছে। শুটিং শুরুর আগে চূড়ান্ত নাম প্রকাশ করবেন তারা।

গত ঈদুল আজহায় ১৩০টি হলে মুক্তি পায় শাকিব-জয়া-সাবিলা অভিনীত ছবি ‘তাণ্ডব’। এই ছবির মধ্যদিয়ে বড়পর্দার নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় সাবিলার। বহু বছর পর ছবিতে একত্রে দেখা যায় জয়া আহসান ও শাকিব খানকে। পরে গত আগস্ট মাসে দুটি ওটিটিতে অবমুক্ত হয় ‘তাণ্ডব’।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
