রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৮

এক ‘ভিক্টরের’ ধাক্কায় আরেক ‘ভিক্টরের’ সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৬ মে ২০২২  

রাজধানীতে এক ‘ভিক্টর ক্লাসিক’ বাসের ধাক্কায় মো. সিরাজ ভূঁইয়া (৪৫) নামে আরেক ভিক্টরের সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সিরাজ ভূইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নেওয়া ওয়াসিম জানান, সিরাজ ভিক্টর ক্লাসিক বাসের সুপারভাইজার। সকাল ৯টার দিকে ওই হাসতালের সামনে রাস্তায় দাঁড়ানো ছিল। অন্য একটি ভিক্টর ক্লাসিক বাসের (মেট্রো-ব -১৪-৩৬৭৭)) ধাক্কায় গুরুতর আহত হয়। প্রথমে একটি স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত সিরাজের বাড়ি ময়মনসিংহের গোবিন্দপুর থানার গোসাই নগর গ্রামে। বর্তমানে, তিনি গাজীপুর বোর্ড বাজার গাছা এলাকায় থাকতেন বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এই বিভাগের আরো খবর