এইচএসসি ফলাফলে ধস, দেশ সেরা গৌরব হারাচ্ছে রাজশাহী কলেজ
রাজিব আলী রাজশাহী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩
শিক্ষামন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষা সপ্তাহে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৪টি সূচকে প্রতিবারই সেরার মুকুট অর্জন করেছে রাজশাহী কলেজ। তবে গত দুই বছরে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারে নি দেশের বাছাই করা মেধাবীদের এই কলেজ। আর এর পেছনে প্রতিষ্ঠান প্রশাসনে নেতৃত্বের দূর্বলতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।
কিন্তু সমাধানে কার্যকরি উদ্যোগ তো নেই বরং আগামীতেও ফলাফলে ধসের শঙ্কা প্রকাশ অধ্যক্ষের! ফলশ্রæতিতে গত দুই বছরে দেশসেরা হওয়ার গৌরব যেমন হারিয়েছে, তেমনি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী কলেজের ধারাবাহিক সাফল্যেও ধস নেমেছে। এইচএসসি শিক্ষার্থীদের বিশেষায়িত ব্যবস্থাপনার কথা থাকলেও কলেজ প্রশাসনের উদাসীনতা ও অবহেলায় শিক্ষার্থীসহ অভিভাবকরাও কলেজের প্রতি ভরসা
হারিয়ে ফেলছেন। এতে পরিক্ষায় শতভাগ জিপিএ-৫ সহ দেশের শিক্ষায় ‘মডেল’ হিসেবে পরিচিতির নানা সূচকে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করলেও এখন তা হারাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, কলেজটির প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোহা. হবিবুর রহমানের নেতৃত্বে ধারাবাহিকভাবে শতভাগ জিপিএ-৫, এর গৌরব অর্জন করেছে রাজশাহী কলেজ। এর পেছনে অধ্যক্ষ হিসেবে হবিবুর রহমানের নেতৃত্বে কলেজ প্রশাসনের যে প্রচেষ্টা ছিলো, তা এখন আর দৃশ্যমান হয় না। নানা অব্যবস্থাপনায় শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যার প্রভাব পড়েছে পরিক্ষার্থীদের ফলাফলে। রাজশাহী কলেজের পরিক্ষার্থীদের ফলাফল পর্যবেক্ষণে দেখা যায়, অধ্যাপক মোহা. হবিবুর রহমান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব শেষ করার পরের বছর থেকেই শিক্ষার্থীদের ফলাফলে ধস নামতে শুরু করেছে। সর্বশেষ ২০২১ সালে রাজশাহী কলেজে শতভাগ জিপিএ-৫ অর্জিত হয়েছে। এরপর ২০২২ সালে ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়া থেকে বঞ্চিত হয়। এবার ৩৭ জন মেধাবী শিক্ষার্থী জিপিএ-৫ পায় নি। এরমধ্যে বিজ্ঞান বিভাগেরই ১৬ জন। বর্তমান অধ্যক্ষের শঙ্কা ২০২৪ সালেও এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারবে না। কারণ হিসেবে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদাসীনতাকে দায়ী করছেন। জানা গেছে, রাজশাহী কলেজ থেকে এবার ৪৪৯ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেছিলো। পাশের হার শতভাগ। কিন্তু জিপিএ-৫ পেয়েছে ৪৪৭ জন শিক্ষার্থী। ‘এ’ পেয়েছে ৩৬ জন এবং ‘এ’ মাইনাস ১ জন। রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল খালেক বলেন, রাজশাহী কলেজের সকল শিক্ষার্থীরাই মেধাবী। সর্বোচ্চ সফলতা দেখিয়েই এই কলেজে শিক্ষার্থী ভর্তি করা হয়। সেই শিক্ষার্থীরা ‘এ’ প্লাস না পাওয়া খুবই দুঃখজনক। এটা কখনোই প্রত্যাশিত নয়। তবে আমরা অনেক শিক্ষার্থীকেই ক্লাস রুমে আনতে পারি নি। অধিকাংশ শিক্ষার্থীই রাজশাহীর বাইরের। একারণে অভিভাবকদের ডেকেও পাওয়া যায় না। আর কলেজ প্রশাসনের দুর্বলতা থাকলেও থাকতে পারে। এ ক্ষেত্রে রাজশাহীর সুশীল সমাজের পরামর্শও কামনা করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ‘এ’ প্লাস বঞ্চিত এক শিক্ষার্থী জানান, পূর্বে শিক্ষকদের যে রকম যতœ নেয়া হতো বলে শুনেছি, আমরা তেমন পায় নি। ক্লাসের বাইরে অনেক সময় ইচ্ছে না থাকলেও শিক্ষকদের নির্দেশে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতে হয়েছে। এটার একটা নেতিবাচক প্রভাব আছে। এছাড়া ভালো রেজাল্ট করে ভর্তি হয়েছি রাজশাহী কলেজে। একারণে অন্যরকম আত্মবিশ্বাস ছিলো। কিন্তু কিভাবে ‘এ’ পাওয়া থেকে বঞ্চিত হলাম বুঝতে পারছি না। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আখি সিরাজউদ্দীন বলেন, এবার শর্ট সিলেবাসসহ কিছু ঝামেলা ছিলো। তবে কলেজের বাইরেও আমি কোচিং করেছি। আমার ফলাফল আশানরুপই হয়েছে। এ বিষয়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাজশাহী কলেজ শিক্ষা নগরীর ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজ টানা চারবার দেশসেরা হওয়ার পরে গত দুই বছর সে ধারাবাহিকতা হারাচ্ছে এটা দুঃখজনক। সঙ্গে এটাও দুঃখজনক যে, এখানে দেশের মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে নেয়া হয়। যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শতভাগ জিপিএ-৫ থাকে। কিন্তু গত দুই বছরে সে ধারাবাহিকতাও হারিয়েছে। ঐতিহ্যবাহী এই কলেজের শিক্ষার্থীদের ফলাফলের এই নিম্নমুখীতার বিপরীতে কলেজ প্রশাসন কিংবা শিক্ষকদের কোন অজুহাতই মেনে নেয়া যায় না।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
