উড়োজাহাজের জ্বালানি সংকটের শঙ্কা, বাড়তে পারে টিকিটের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩
দেশে উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ ফুয়েলের মজুদ শেষ হয়ে আসছে। খুব শিগগির এই জ্বালানির বর্তমান মজুদ শেষ হয়ে যাবে। এ সমস্যার দ্রুত সমাধান না হলে দেশের বিমান চলাচল ব্যাহত হতে পারে। জ্বালানি সংকটের কারণে বিমানের টিকিটের দাম বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেট এ-১ ফুয়েল সরবরাহকারী সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা বলছেন, তাঁদের জেট এ-১ ফুয়েল ১ জানুয়ারি পর্যন্ত মজুদ আছে। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে আসছে জেট এ-১ ফুয়েলবাহী জাহাজ। কাজেই জ্বালানি সংকট হবে না।
বিভিন্ন দেশ থেকে আমদানির পর পদ্মা অয়েল কম্পানির মাধ্যমে জেট ফুয়েল বিপণন করে বিপিসি।
জেট ফুয়েলের মজুদ শেষ হয়ে আসার বিষয়ে বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগকে ২৪ ডিসেম্বর চিঠি দিয়েছে পদ্মা অয়েল কম্পানি।
পদ্মা অয়েল কম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (পরিচালন) মো. আসিফ মালেক স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে বিক্রয়যোগ্য জেট এ-১ ফুয়েল মজুদ রয়েছে ৯ হাজার ২১ টন। তা থেকে দৈনিক গড় বিক্রির পরিমাণ এক হাজার ৫০৮ টন ধরলে এই জ্বালানি আর মাত্র ছয় দিন বিক্রি করা সম্ভব। অর্থাৎ বর্তমান মজুদ থেকে জেট এ-১ ফুয়েল ২৯ ডিসেম্বর পর্যন্ত বিক্রি করা যাবে।
এমন পরিস্থিতিতে চিঠিতে দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে জেট এ-১-এর বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ২৯ ডিসেম্বরের পর ২০২৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মাসে উল্লিখিত পরিমাণ জ্বালানি আমদানির অনুরোধ জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিপিসির কাছে জ্বালানি তেল সরবরাহকারী ছয়টি বিদেশি প্রতিষ্ঠানের পাওনা রয়েছে ২৯ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ডলার। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা সেই অর্থ পরিশোধে তাগিদ দিলেও দেশে ডলার সংকট থাকায় বিপিসি দিতে পারছে না।
জ্বালানিসচিবকে গত ১১ ডিসেম্বর দেওয়া জরুরি চিঠিতে বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ বিদেশি প্রতিষ্ঠানগুলোর পাওয়ার বিস্তারিত হিসাব তুলে ধরেন। সংকট উত্তরণে প্রতিদিন ছয়-সাত কোটি ডলার বকেয়া পরিশোধ ছাড়া অন্য উপায় নেই বলে জানিয়েছে বিপিসি।
বিপিসি ও চট্টগ্রাম বন্দরের জাহাজ বার্থিং তথ্যে দেখা যায়, গত ২৩ ডিসেম্বর হংকং থেকে ‘কুই চি’ নামের জাহাজ সাড়ে ৯ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ছেড়ে এসেছে। জাহাজটিকে চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে আজ ২৯ ডিসেম্বর। আরেকটি জাহাজ ‘নর্থ মাজেস্টিক’ সিঙ্গাপুর থেকে জেট এ-১ ফুয়েল নিয়ে আসবে। নির্ধারিত সময়ের আগেই বন্দরে পৌঁছার অনুরোধ জানিয়ে জাহাজগুলোর ক্যাপ্টেনকে ই-মেইলে বার্তা পাঠিয়েছে বিপিসি। তবে এসব ফুয়েল বন্দর থেকে খালাস হতে কমপক্ষে আরো দুই থেকে তিন দিন সময় লাগবে।
এ ব্যাপারে জানতে বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদকে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি। সংস্থাটির পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া কালের কণ্ঠকে বলেন, ২৯ ও ৩০ ডিসেম্বর জেট এ-১ ফুয়েলবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়বে। এ ছাড়া আমাদের নতুন বছরের ১ জানুয়ারি পর্যন্ত ফুয়েল মজুদ রয়েছে। বন্দর থেকে জ্বালানি দ্রুত খালাস হলে জেট এ-১ নিয়ে কোনো সংকট হবে না।
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
