শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৭

উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩  

বাংলাদেশ উপক‚লীয় মৎস ট্রলার শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে রবিবার সকাল ১০ ঘটিকায় তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আনোয়ার হোসেন সিকদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবি বীর মুক্তিযোদ্ধা এস এম এ সবুর, বিলস এর পরিচালক কহিনুর মাহমুদ, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোসাদ্দেক হোসেন, জাতীয় মৎস্যজীবি সমিতির মহাসচিব রফিকুল ইসলাম, ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান (মেম্বার), বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি সভাপতি ইসরাইল পন্ডিত, ট্রলার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি নুরুল ইসলাম (মেম্বার)। বক্তারা বলেন, সামুদ্রিক জলচ্ছাস, ঘুর্নিঝড় এ ডুবে যাওয়া ট্রলার শ্রমিকদের মৃত্যুজনিত কারনে কোন ক্ষতিপুরন পান না। আহত ট্রলার শ্রমিকরা কোন চিকিৎসা খরচ পান না, দুঃখের বিষয় কোন কোন ট্রলারের যেমন রেজিষ্ট্রেশন নেই, অপর দিকে বেশিরভাগ ট্রলারের শ্রমিকদের কোন ঠিকানাও মালিকরা সংরক্ষন রাখেন না। তাই নিখোঁজ শ্রমিকদের উদ্ধার করা অসম্ভব হয়। সাগর ও নদীতে সীমানা দৃশ্যমান না থাকায় বাংলাদেশী জেলেরা ভূলে ভারতের জলসীমায় গেলে ভারতীয় কোষ্ট গার্ড বাংলাদেশী জেলেদের গ্রেফতার করেন, জেলেদের ছাড়িয়ে আনতে প্রশাসনিক দীর্ঘসূত্রতায় জেলেরা কয়েক মাস কারাগারে থাকে। আর ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় গ্রেফতার হলে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায় তাড়াতাড়ি। বক্তারা সমুদ্রে মৎস্য শিকারি ট্রলার শ্রমিকদের নিরাপত্তায় গ্রæপ বীমা, ট্রলারের রেজিষ্ট্রেশন মৃত্যু ও আহতদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা খরচ প্রদানের দাবী জানান। 

এই বিভাগের আরো খবর