সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৮

উদ্বোধনের সাড়ে ৩ বছরেও চালু হয়নি আধুনিক হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১০ মে ২০২২  

চিকিৎসক ও জনবল সংকটে এখনো চালু হয়নি ঝিনাইদহের ১০ শয্যার ৪টি মা ও শিশুকল্যাণ কেন্দ্র। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। তবে, দ্রুত স্থায়ী জনবল ও চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ কাষ্টসাগরা গ্রাম। এলাকার মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২০১৭ সালে নির্মাণ শুরু করে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। পরে ২০১৮ সালের ডিসেম্বরে উদ্বোধন হলেও জনবল নিয়োগ না হওয়ায় আজও চালু হয়নি হাসপাতালটি।

 
শৈলকূপা উপজেলার দুধসর মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিরও একই অবস্থা। তিনতলা বিশিষ্ট এ হাসপাতালটিতে রয়েছে অন্তঃসত্ত্বা নারীদের সিজার ও শিশুদের চিকিৎসার আধুনিক সব সুযোগ-সুবিধা। চিকিৎসক ও স্টাফদের জন্য রয়েছে ডরমিটরি। 
 

তারপরও জনবলের অভাবে নষ্ট হতে চলেছে হাসপাতালটি। স্থানীয়রা বলেন, উন্নত মানের হাসপাতাল তৈরি হয়েছে; কিন্তু জনবল নেই। ফলে হাসপাতাল চালু হচ্ছে না। আমাদের অসুবিধা হচ্ছে। এছাড়া সিজার করতে অনেক দূরে যেতে হয়। এই হাসপাতাল চালু হলে আমাদের তা করতে হতো না।  স্থানীয় ব্যবস্থাপনায় হাসপাতালগুলো চালু রাখা হয়েছে দাবি করে জনবল নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উপ-পরিচালক ডা. জাহিদ আহম্মেদ বলেন, মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি জনবল আসবে।  
 
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে হাসপাতালগুলো নির্মাণে প্রতিটিতে ব্যয় হয়েছে প্রায় সোয়া ৫ কোটি টাকা, যা বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।
 

এই বিভাগের আরো খবর