ইসলামী আইন প্রতিষ্ঠিত হলেই দুর্নীতিও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠিত হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫
ইসলামী সমাজ এর উদ্যোগে আজ ২৫ জানুয়ারী ২০২৫ ইং, শনিবার, দুপুর ২টায়, রাজধানী ঢাকার সবুজবাগ থানাধীন বাসাবো বালুর মাঠে, ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা আবু জাফর মুহাম্মাদ সালেহ্ ও আসাদুজ্জামান বুলবুলের যৌথ সঞ্চালনায় “সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার উপায়” বিষয়ে গণজমায়েত অনুষ্ঠিত হয়।
উক্ত গণজমায়েতে ইসলামী সমাজের আমীর সৈয়দ হুমায়ূন কবীর বলেন, সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে লোকদেরকে সৃষ্টিকর্তা আল্লাহকেই একমাত্র রব্ব-সার্বভৌম ক্ষমতার মালিক, আইনদাতা-বিধানদাতা ও নিরংকুশ শাসনকর্তা মেনে ঈমান আনার, এরই ফলশ্রুতিতে একমাত্র আল্লাহর দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা গ্রহণ করার এবং এরই বাস্তবায়নে তাঁকে আল্লাহর রাসূল মেনে তাঁর শর্তহীন আনুগত্য অনুসরণ ও অনুকরণের অঙ্গীকার দাওয়াত দিয়েছিলেন।
দাওয়াত কবুলকারী সাহাবাদেরকে তাঁর নিজ নেতৃত্বের আনুগত্যে ঐক্যবদ্ধ করে জাহিলিয়্যাত তথা মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে গঠিত ও পরিচালিত সমাজের বিরুদ্ধে সমাজ গঠন আন্দোলন গড়ে তুলেছিলেন। তাঁর নেতৃত্বের আনুগত্যে ঈমান ও ইসলামের দাওয়াত কবুলকারীগণের সমাজ গঠন আন্দোলনের প্রেক্ষিতে মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ও রাষ্ট্রের নেতা ও কর্মীদের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে তা বৃদ্ধি পেতে থাকে। দ্বন্দ্বের মূল বিষয় ছিলো সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব (রুবুবিয়্যাত)।
আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এবং তাঁর সাহাবাগণ সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব অমান্য করে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর মেনে নিয়েছিলেন এবং লোকদেরকেও তিনি ও তাঁর সাহাবাগণ মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব অমান্য করে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর মেনে নেওয়ার আহ্বান জানাতে থাকেন, ফলে দ্বন্দ্বের মাত্র বৃদ্ধি পেয়ে চরম পরিস্থিতি তৈরি হয় এবং মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতারা তথা আবু জাহিল গংরা আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) কে হত্যা করার মাধ্যমে তাঁর নেতৃত্বের আনুগত্যে গঠিত ও পরিচালিত সমাজকে নিশ্চিহ্ন করার পদক্ষেপ গ্রহণ করলো, এ পদক্ষেপ গ্রহণের পূর্বেই মদিনার প্রভাবশালী গোত্র আউস ও খাজরাজের বহুলোক ঈমান ও ইসলামের দাওয়াত কুবল করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর নেতৃত্ব ও আনুগত্যে দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত হয় এবং মদিনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্বের নাজুক অবস্থা সৃষ্টি হয়, ফলে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়।
এমতাবস্থায় আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে তিনি এবং তাঁর মাক্কি সাহাবাগণ মদিনায় হিজরত করেন এবং আল্লাহ রাব্বুল আলামীন তাঁর রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) কে মদিনায় রাষ্ট্রীয় নেতৃত্ব দান করেন। এভাবেই রাষ্ট্রীয় নেতৃত্ব লাভ করে তিনি আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে পর্যায়ক্রমে সমাজ ও রাষ্ট্র থেকে মানুষের মনগড়া আইন-বিধানের মূলোৎপাটন করে ইসলামের আইন-বিধান মানুষের জীবনে তথা সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করেন। এটাই সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার আল্লাহর নির্দেশিত এবং তাঁরই রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) প্রদর্শিত একমাত্র উপায়- পদ্ধতি। সকল মানুষের সার্বিক কল্যাণে ইসলামী সমাজ আল্লাহর নির্দেশিত এবং তাঁরই রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতেই সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে লোকদেরকে মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণের দাওয়াতের মাধ্যমে সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। দল-মত নির্বিশেষে সকলকে তিনি ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী সমাজে শামিল হওয়ার আহবান জানান।
গণজমায়েতে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা- মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, সোলায়মান কবীর, আজমুল হক, মুহাম্মাদ আলী জিন্নাহ্, আবু শামাহ্, ইসমাঈল দাড়িয়া, গুলজার আহম্মদ, মোঃ সোহেল, মিনহাজ উদ্দিন এবং বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের দায়িত্বশীলগণ।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
