শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬১৮

আল্লাহর ঘরে বিস্ফোরণ নরমাল ঘটনা মনে হচ্ছে না : শামীম ওসমান

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২০  

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাংসদ শামীম ওসমান। ছবি : মেহেদী হাসান

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাংসদ শামীম ওসমান। ছবি : মেহেদী হাসান


নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা) আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আল্লাহর ঘর মসজিদে বিস্ফোরণ কোনো নরমাল ঘটনা মনে হচ্ছে না। ঘটনাটি নাশকতা না—তাও বলা যাবে না।’

ঘটনাস্থল ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদ পরিদর্শন করে আজ শনিবার দুপুরে এ কথা বলেন শামীম ওসমান।

এ সময় নিহত সবার জন্য দোয়া চেয়ে শামীম ওসমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দগ্ধ সবাইকে ভালো চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন।’

সাংসদ শামীম ওসমান ২০০১ সালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় দলীয় কার্যালয়ে বোমা বিস্ফোরণের বিষয়টি অস্বাভাবিক উল্লেখ করে মসজিদের এ বিস্ফোরণকেও সে রকমই হতে পারে বলে ধারণা করেন। এ কারণে ঘটনার তদন্তের বিষয়ে সরকারকে অধিক মনোযোগী এবং বিশেষজ্ঞদের দ্বারা তদন্তের আহ্বান জানান।

এ সময় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দেন শামীম ওসমান।

এই বিভাগের আরো খবর