সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০০

আ.লীগ নেতার সঙ্গে দ্বন্দ্ব, হামলায় দাদার পর মারা গেল নাতিও

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১১ মে ২০২২  

যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতার সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় দাদার পর এবার মারা গেল আহত কিশোর ইয়াছিন (১৪)। 

২৫ দিন খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় তার মৃত্যু হয়। এর আগে এ ঘটনায় গত ১৬ এপ্রিল মারা যান তার দাদা আরব আলী।


নিহত ইয়াছিন স্থানীয় একটি জুট মিলে কাজ করতো। তার বাড়ি একই এলাকায়।

স্থানীয়রা জানান, বেনাপোলের কাগমারী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মগর আলীর সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলছিল তার ভাই আরব আলীর। এরই জেরে গত ১৬ এপ্রিল বাজার থেকে বাড়ি ফেরার পথে আরব আলী ও তার সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মগর আলীকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে যায় নাতি ইয়াসিন।

পরে প্রতিপক্ষরা তাকেও কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করে। সেখানে ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় তার।

এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

এদিকে এ ঘটনায় ১১ জনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেছেন নিহতের স্বজনরা। আর গ্রেফতার করা হয়েছে দুজনকে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, এ ঘটনায় এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি পাঁচ আসামি হাইকোট থেকে জামিন নিয়েছেন। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর