আমি ফেসবুকে নেই: মোশাররফ করিম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮
বাংলাভিশনে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘চাটাম ঘর’। এটি লিখেছেন মুহাম্মদ মামুন-অর-রশীদ, পরিচালনা করেছেন শামীম জামান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকটি নিয়ে মোশাররফের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ছিলেন সহোদর শামস করিম পরিচালিত একটি নাটকের শুটিংয়ে পুবাইলে।
পুবাইলে কোন নাটকের শুটিং করছেন?
হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষ নামে আরটিভির জন্য একটি ধারাবাহিকের শুটিং করছি। এটি পরিচালনা করছে আমার আপন ছোট ভাই শামস করিম। নাটকটির দ্বিতীয় ধাপের কাজ চলছে। আমার নিজ প্রযোজনা প্রতিষ্ঠান এম প্রোডাকশন থেকে তৈরি হচ্ছে এটি।
নিজের ভাইয়ের পরিচালনায় কাজ করতে কেমন লাগে?
অনেক দিন ধরেই ওর সঙ্গে কাজ করছি। এর আগে ওর বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছি। ওর পরিচালনায় এবারই প্রথম ধারাবাহিকে কাজ করছি।
আপনার ভাই পরিচালক হওয়ায় তিনি কি আপনার কাছ থেকে শুটিংয়ে বিশেষ সুযোগ–সুবিধা পান?
না। সব পরিচালকই আমার কাছে সমান। আমার বোনের ছেলেও পরিচালনা করে। আমি তাদের আলাদা অগ্রাধিকার দিই না। দিলে তো আমাকে নিয়ে তারা ভূরি ভূরি কাজ করতে পারত। তাদের কাজ ভালো হলে করি।
‘চাটাম ঘর’-এর মানে কী?
এটি একটি আড্ডার ঘর। নদীর ধারে। সেখানে কাজের চেয়ে অকাজের কথা বেশি হয়। ঝগড়া, বিচার, সালিস—সবই হয় সেখানে। কাজ ফেলে একশ্রেণির মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই চাটাম ঘরে আড্ডা দেয়। ওই ঘরের আড্ডায় নেশার মতো আসক্ত হয়ে পড়ে গ্রামের মানুষেরা। মোট কথা ‘অতিকথন জীবনের জন্য শুভ নয়’—চিরন্তন এই কথাটার বার্তাই পাওয়া যাবে চাটাম ঘর নাটক থেকে।
নাটক প্রযোজনায় কি নিয়মিত হবেন?
এর আগে বেশ কিছু এক ঘণ্টার নাটক প্রযোজনা করেছি। এখন ধারাবাহিক করছি। চাটাম ঘর নাটকটিও আমার প্রযোজিত। নিয়মিত করব কি না, তা বলা মুশকিল। দেখা যাক, কত দিন করা যায়।
সিনেমা প্রযোজনা করার ইচ্ছা আছে?
না, সিনেমা প্রযোজনা করার ইচ্ছা নেই। এটা তো অনেক বড় ব্যাপার। এটা নিয়ে আপাতত ভাবছি না।
নতুন কোনো সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন?
সর্বশেষ তৌকীর আহমেদের হালদায় অভিনয় করেছি। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু কোনোটাই চূড়ান্ত করিনি।
কত দিন অভিনয় করতে চান?
অভিনয় ছাড়া তো কিছু পারি না। সুতরাং অভিনয়টাই করে যেতে চাই এবং তা ঠিকঠাকমতোই করতে চাই।
শোনা যায়, আপনার ফেসবুক আইডি নিয়ে ভক্তরা বিভ্রান্তিতে পড়েন। এত বিভ্রান্তি কেন?
বিভ্রান্তির কথা আমিও শুনি। সত্যি বলতে, আমি ফেসবুকে নেই। কিন্তু ফেসবুক আমার নামের অসংখ্য নকল অ্যাকাউন্টে ভরে গেছে। এ কারণে আমার ভক্তদের অনেকই প্রতারিত হচ্ছেন। এটা খুব কষ্টের। ফেসবুকে আমার একটি অফিশিয়াল পেজ আছে। শুভাকাঙ্ক্ষী, ভক্তদের ওই পেজে আমার সঙ্গে থাকার অনুরোধ করছি। তাহলেই আর বিভ্রান্ত কিংবা প্রতারিত হবেন না কেউ।
শেষ তিন প্রশ্ন
পরিচালক হলে আপনি এ প্রজন্মের কোন জুটিকে নিয়ে কাজ করতে চান?
গল্পের সঙ্গে গেলে সাবিলা নূর ও তৌসিফ মাহবুবকে নেব।
সুযোগ হলে কোন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব বেছে নেবেন?
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। মানুষের মধ্যে সংস্কৃতি ঢোকানো গেলে দেশ আরও সুন্দর হবে।
নিজের আত্মজীবনী লিখলে কী নাম দেবেন?
ঘুঙুরের মতো বেজে চলি, কখনো এর পায়ে, কখনো ওর পায়ে।
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
