শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫০৮

আজকের আবহাওয়া যেমন থাকবে

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০  

চলমান কুয়াশার দাপট আরও দু-একদিন থাকতে পারে। কুয়াশা কেটে গেলেই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আসবে। আর জানুয়ারি মাসে আসতে পারে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ। আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ‘কুয়াশা আরও দু-একদিন থাকতে পারে। যেহেতু কুয়াশা আছে তাই আমাদের শীত বেশি অনুভূত হচ্ছে। এই কুয়াশা কেটে গেলেই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আসবে। আর জানুয়ারি মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে।’

এই বিভাগের আরো খবর