আজ যা ঘটতে যাচ্ছে অভিনয়শিল্পী সংঘে
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪
‘বিশেষ’ সাধারণ সভার জন্য প্রস্তুত অভিনয়শিল্পী সংঘের সদস্যরা। অথচ সাধারণ সভার নির্ধারিত সময় ছিল আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। কিন্তু জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থান বদলে দিয়েছে সব হিসাব-নিকাশ। আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটস অ্যাপ গ্রুপ হিসাবের সেই খাতায় আঁকে নতুন রেখা। গত চৌদ্দ দিনের ঘটনার পর্যবেক্ষণ বলে দিচ্ছে, আজ কিছু একটা ঘটতে যাচ্ছে অভিনয়শিল্পী সংঘে।
পদত্যাগ করতে যাচ্ছে অভিনয়শিল্পী সংঘের নির্বাহী কমিটি। নির্ভরযোগ্য সূত্রে সেখবর জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে সভার আলোচনার ওপরেও সিদ্ধান্তের অনেক কিছু নির্ভর করবে। সংস্কারপ্রত্যাশী শিল্পীরা চান, নতুন কমিটি। নির্বাহী কমিটি চান শান্তিপূর্ণ সমাধান। দুই পক্ষের জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখা কি আদৌ সম্ভব হবে?
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। সেই আন্দোলনের আঁচ এসে পড়েছিল ছোটপর্দার শিল্পীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের ওপর। এ আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে ছিলেন তারকাদের একটি অংশ। আর একটি অংশ ছিলেন বিপক্ষে। আরও একটি অংশ ছিলেন নিবর। শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের কার্যক্রম নানা কারণে ছিল প্রশ্নবিদ্ধ। এসব কারণে অভিনয়শিল্পী সংঘ সংস্কার তথা বর্তমান কমিটির পদত্যাগের দাবিতে গত কদিন ধরে সংঘবদ্ধ হচ্ছিলেন অর্ধশতাধিক শিল্পী। তারই আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ ঘটে ছিল গত ১০ সেপ্টেম্বর রাজধানীর রবীন্দ্র সরোবরে।
সংস্কারপ্রত্যাশী শিল্পীরা ১০ সেপ্টেম্বরের মধ্যে শিল্পী সংঘের কমিটির সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম দেয়। সেটা উপেক্ষা করে আজ বিকেল ৪টায় মহাখালীর এসকেএস কনভেনশন সেন্টারে বিশেষ সাধারণ সভা ডেকেছে অভিনয়শিল্পী সংঘ। যদিও সেখানে উপস্থিত থাকবেন কেবল সদস্যরাই। কিন্তু সভাকক্ষের বাইরে অবস্থান নেবেন বলে জানিয়েছেন সংঘের অসদস্য শিল্পীদের একাংশ। কেন?
সংস্কারপ্রত্যাশী ‘দৃশ্যমাধ্যমের শিল্পী সমাজ’-এর মুখপাত্র অভিনেতা সোহেল মন্ডল। তিনি মনে করেন সবাই মিলে একটা ভালো সিদ্ধান্তে পৌঁছাবে। সেটিই সবাই মেনে নেবেন। অভিনয়শিল্পীরা সংগঠন সংস্কার নিয়ে নানা মত তুলে ধরেছিলেন। তার প্রত্যাশা, সংগঠন সেগুলো মেনে নেবে।
গত ১০ সেপ্টেম্বর আজমেরী হক বাঁধন স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘৫ আগস্ট একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে বটে, কিন্তু তাদের দোসররা রয়ে গেছেন বিভিন্ন জায়গায়। যাদের আমরা অনুসরণ করতে পারি না। আমরা এই মিডিয়াকে যেভাবে দেখতে চাই, সেটা দেখাতে তারা ব্যর্থ হয়েছেন। সম্মানের সঙ্গে বলছি, আপনারা (কমিটির বর্তমান সদস্য) জায়গাটা (পদ) ছেড়ে দেখেন। আপনারা খুব একটা দুঃখ পাবেন না, মন খারাপ করার মতো কিছু ঘটবে না। বিশ্বাস করেন।’
ওই অনুষ্ঠানে নাজিয়া হক অর্ষা বলেছিলেন, ‘৫ আগস্টের পর নতুনভাবে আমাদের দেশের পথচলা শুরু হয়েছে। আমাদের সিনিয়র শিল্পীরা গত দুই মাসে যে সমস্ত কুকর্ম করেছেন, তার কটুকথা আমাদেরও হজম করতে হয়েছে। এখন দেশের সবখানে সংস্কার চলছে। আমরা মনে করি, আমাদের শিল্পীদের জন্য সেটা আগে জরুরি। শিল্পী হিসেবে আমি তো কোনও দলভিত্তিক কাজে ছিলাম না। আমি ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায়। যদি সেটা না করতে পারি, তাহলে আমি কীসের শিল্পী। কিন্তু আমাদের সংগঠনের কিছু শিল্পী-নেতাদের কারণে আজ আমরা জনগণের প্রশ্নের মুখে পড়েছি। সেজন্য আমরা শিল্পী সংঘের কিছু বিষয় নিয়ে নেতাদের সঙ্গে বসতে চেয়েছি। কিন্তু তারা আমাদের সঙ্গে বসতে নারাজ। শেষে আমি বলতে চাই, আপনারা যদি আমাদের সঙ্গে না বসেন, তবে এতদিন আপনারা যা করেছেন সেগুলোর উত্তর আপনাদের দিতেই হবে।’
এরই মধ্যে অভিনয়শিল্পী সংঘের নানা কার্যক্রমের বিরুদ্ধে সংস্কার দাবি করেছে অভিনয়শিল্পীদের একটি দল। তারা বেশ কিছু সভা-সমাবেশও করেছে। তাদের দাবি প্রসঙ্গে নাসিম বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের আলোচনার সুযোগ রয়েছে। তাই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। পাশাপাশি আজ (১৮ সেপ্টেম্বর) বিকালে আমরা সাধারণ সভার ডাক দিয়েছি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
দুই পক্ষের অবস্থান দেখে ধারণা করা হচ্ছে, অন্তর্বর্তী একটি কমিটির হাতে ছেড়ে দেওয়া হবে অভিনয়শিল্পী সংঘকে। সেখানকার গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন আজমেরি হক বাঁধন, নাজিয়া হক অর্ষা, শরিফ সিরাজ, খায়রুল বাসার প্রমুখ। অন্তর্বর্তী এই কমিটি সংগঠনের পরবর্তী নির্বাচনের আগে নানা রকম পরিবর্তন, সংস্কারের চেষ্টাও করবেন। বর্তমান কমিটির একটি সূত্র জানিয়েছে, এই সংগঠনের অনেক সাফল্য রয়েছে। যাদের হাত ধরে সেসব সাফল্য অর্জিত হয়েছে, পরবর্তী নির্বাচনেও সাধারণ সদস্যশিল্পীরা ওই নেতৃত্বকেই বেছে নেবেন।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
