আজ থেকে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০
পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ রোববার থেকে খোলাবাজারে ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে।
সারা দেশে ২৭৫টি ভ্রাম্যমাণ ট্রাকে করে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ পাচ্ছেন ক্রেতারা। একজন ক্রেতা সর্বাধিক দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারছেন। পেঁয়াজের সঙ্গে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলও ভর্তুকি মূল্যে বিক্রি হচ্ছে। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে টিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫০ টাকা কেজি দরে একজন ভোক্তা সর্বাধিক দুই কেজি করে কিনতে পারবেন। এ ছাড়া সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে একজন ভোক্তা দুই লিটার থেকে শুরু করে সর্বাধিক পাঁচ লিটার পর্যন্ত কিনতে পারবেন।
টিসিবি জানায়, চলমান করোনা পরিস্থিতি ও বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবি এসব পণ্য বিক্রি করছে। ঢাকায় ৪০টি ট্রাক, চট্টগ্রামে ১০টি, রংপুরে সাতটি, ময়মনসিংহে পাঁচটি, রাজশাহীতে পাঁচটি, খুলনায় পাঁচটি, বরিশালে পাঁচটি, সিলেটে পাঁচটি, বগুড়ায় পাঁচটি, কুমিল্লায় পাঁচটি, ঝিনাইদহে তিনটি ও মাদারীপুরে তিনটি, অবশিষ্ট জেলা ও উপজেলায় প্রতিটিতে দুটি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে।
টিসিবির আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত উপজেলায় অতিরিক্ত পাঁচটি ট্রাক ও বন্যাকবলিত জেলা-উপজেলায় পরিস্থিতি বিবেচনায় ১৩টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রম শুক্র ও শনিবার বাদে আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিটি ট্রাকে চিনি বরাদ্দ থাকবে ৫০০-৭০০ কেজি।
গত কয়েক দিনের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কিছুদিন আগেও খুচরা বাজারে যে পেঁয়াজ ৩২ টাকা কেজি দরে বিক্রি হতো, এখন তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা কেজিতে।
এর আগে গত বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেছেন, ‘দাম স্বাভাবিক রাখতে এ বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে। বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ জন্য এ বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের জন্য চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, শুল্ক প্রত্যাহার করা হবে।’
পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে সরকারের উদ্যোগের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, ‘পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। বন্যার কারণে সরবরাহে সমস্যা হয়েছে। টিসিবি বড় পরিসরে ১৩ সেপ্টেম্বর (আজ) থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে। অন্যদিকে আমদানির উদ্যোগও নিয়েছি। এতে করে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা আশা করছি।’
টিপু মুনশি বলেন, ‘গত বছর ভারত আমাদের দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। এতে আমাদের এখানকার ব্যবসায়ীরা সুযোগ নিয়েছিল। ভারত গতবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় আমরা বিকল্প বাজার থেকে আমাদানি করেছি। এটি আমাদের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা। এতে আমরা বিকল্প বাজার পেয়েছি। তুরস্ক, মিসর, ইন্দোনেশিয়া থেকে গতবার পেঁয়াজ আসার কারণে এবারও আমাদের লোকজনের যোগাযোগ ভালো আছে। আমরা তুরস্ক থেকে আমদানির জন্য টেন্ডারও করেছি টিসিবির মাধ্যমে। পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি।’
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
