সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৯

অস্তিত্ব রক্ষায় জাতীয় নির্বাচনে আসতেই হবে বিএনপিকে: কাদের

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১০ মে ২০২২  

এবারও বিএনপিকে দলের অস্তিত্ব রক্ষায় জাতীয় নির্বাচনে আসতেই হবে। তাই তাদের দর-কষাকষি না করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই এ কথা জানিয়ে ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে আসার অনুরোধ জানান। সরকারের পদত্যাগ নয়, সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন হবে।


মঙ্গলবার (১০ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের এক যৌথসভায় এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে হামলার পরিকল্পনার করা বিএনপির চর্চা এ কথা জানিয়ে কাদের বলেন, আওয়ামী লীগ অপসংস্কৃতির চর্চা করে না।
তিনি বলেন, কুমিল্লায় এলডিপি মহাসচিবের ওপর হামলার বিষয়ে বিএনপির বিবৃতি জনগণ প্রত্যাখ্যান করেছে।
কুমিল্লায় এলডিপি মহাসচিবের ওপর হামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি সহাসচিব মির্জা ফখরুলের সমালোচনার প্রতিবাদে তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব পুরোপুরি সত্য বলেননি।

আওয়ামী লীগের এ সম্পাদক আরও বলেন, নির্বাচন কমিশন তাদের সক্ষমতা অনুযায়ী ইভিএমে নির্বাচনের ব্যবস্থা করবে। তবে আওয়ামী লীগ ৩০০ সিটেই ইভিএম চায়।
সভায় জানানো হয় যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে পালন করবে আওয়ামী লীগ। সহযোগী সংগঠনগুলোকে দিবসটি পালনের আহ্বান জানান তিনি।
 
প্রসঙ্গত, ১৭ মে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরেন। দিনটি  স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ছয় বছরের নির্বাসনজীবন কাটিয়ে ১৯৮১ সালের এ দিনে তিনি দেশের মাটিতে ফিরে আসেন।
 

এই বিভাগের আরো খবর