রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩০

অনুমোদন ছাড়া পানি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ৬ জুন ২০২২  

অনুমোদন (লাইসেন্স) না নিয়ে অবৈধভাবে পানি বিক্রির অপরাধে রাজধানীর ভাটারা এলাকায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।
রোববার (৫ জুন) ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই।

এ সময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে ড্রিংকিং ওয়াটার (খাবার পানি) বিক্রি ও বাজারজাতের অপরাধে আল নিয়ামা ফুড অ্যান্ড বেভারেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) সাইদুর রহমান দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরো খবর