অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার, এক ক্লিকে পৌঁছাবে জেলখানায়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫
অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণপ্রক্রিয়া পরীক্ষামূলকভাবে আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, অনলাইনে বেলবন্ড গ্রহণ করা হবে। একজন লোকের জামিনের পর ছাড়া পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হয় বলে শুনেছেন। কোনো ধাপে টাকা দিতে হয়। কোনো ধাপে হয়রানি হতে হয়। আগামীকাল (১৫ অক্টোবর) পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। একটা ক্লিকে আদালতের রায় থেকে এটা (বেলবন্ড) সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রিধারী ২৫ জন ছয় মাসের জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন। যা দেশের ইতিহাসে প্রথম। এই প্রোগ্রামের সহযোগিতায় রয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমি নিজে ৪০ বছর আগে একজন ইয়াং ফ্রেশ ল গ্র্যাজুয়েট ছিলাম। ইন্টার্নশিপও করেছিলাম মনে আছে। আইনজীবীর কাছে বোধহয় একবার গিয়েছিলাম, আর যাইনি। কিন্তু আমার ইন্টার্নশিপ হয়েছিল।...এটা আমি এজন্য বললাম যে, আমাদের এখানে আসলে ইন্টার্নশিপ বলতে সেরকম কিছু হয় না। হয়তো আগের যে অবস্থা একটু ভালো হয়েছে। কিন্তু আরও অনেক অনেক বেশি ইম্প্রুভ করার প্রয়োজন রয়েছে।
আসিফ নজরুল বলেন, আমি স্টুডেন্ট লাইফ থেকে দেখতাম যে, ইউএনডিপি, অন্যান্য অর্গানাইজেশন—তারা এই ধরনের গুড ইনিশিয়েটিভগুলাতে থাকে। কিন্তু আমাদের এই মানসিকতাও অর্জন করতে হবে যে, ইউএনডিপি বা ডেভেলপমেন্ট পার্টনার না থাকলেও যেন আমরা প্রোগ্রাম করতে পারি। আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কারকাজ করেছি। একদম নিজেরা করেছি। কারও কোনো হেল্প, কোনো পার্টনারশিপ ছাড়া।
অনলাইনে জামিননামা গ্রহণ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে আদালতের রায় থেকে ,সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। আমরা চালু করছি, আমরা আমাদের সরকারের টাকা দিয়ে করেছি। কারও হেল্প লাগে না, নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে।...আমরা মনে করি, ওনারা হেল্প না করলে আমরা পারবো না, এটা ঠিক না।
সরকারের অনেক টাকা আছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আমাদের সরকারের অনেক টাকা, বিশ্বাস করেন। প্রবাসী ব্যাংকে, ওখানে ১ হাজার ৬০০ কোটি টাকা আছে। আমাদের আইজিআর অফিস, রেজিস্ট্রার অফিস, সেখানে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা আছে। এগুলো কেউ খেয়াল করে না যে, আমরা নিজেদের টাকা ব্যবহার করে নিজেরা অনেক অনেক ভালো কাজ করতে পারি।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
