তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:৩০ পিএম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশ

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে রিয়াদে মার্কিন দূতাবাস। দূতাবাস নাগরিকদের অনুরোধ করেছে, যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশত্যাগের ব্যবস্থা করুন।

মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে, এবং নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার।

উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো সময় আকাশপথের যোগাযোগ সীমিত হতে পারে, তাই আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের চলমান সংঘাত এবং বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলার কারণে পুরো অঞ্চলে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং ভ্রমণের সময় স্থানীয় নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন