প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
হাওরপারের জনপদ সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার শ্রীপুর বাজারে মাদকের অন্ধকার ছায়া ভেদ করে পুলিশের অভিযানে ইয়াবাসহ ধরা পড়েছে এক যুবক।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ মার্চ রাত আনুমানিক ৯টা ০৫ মিনিটে তাহিরপুর থানার এসআই মোঃ রিপন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সকে নিয়ে শ্রীপুর বাজার এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে উপজেলা সদর ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের আকমত আলীর ছেলে মোঃ আলী রমজান (২৪) কে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ হাজার টাকা।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সমাজের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় তাহিরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন