তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৩:০৫ পিএম

অনলাইন সংস্করণ

রাজপথে নামার হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

সংগ্রহীত ছবি

রবিবারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে সরাসরি রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।

শনিবার (১৪ মার্চ) মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ হুঁশিয়ারি দেয় তারা।

১১ দলের মুখপাত্র হামিদুর রহমান আযাদ বৈঠক শেষে বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা, অনিচ্ছা স্পষ্ট। জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি। এছাড়া সিটি করপোরেশন প্রশাসক বসিয়ে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পায়তারা করা হচ্ছে।”

আযাদ আরও বলেন, জনগণ আশা করেছিল সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। কিন্তু জনগণের ভোটাধিকারের প্রতিফলন হয়নি। জনআকাঙ্ক্ষার নির্বাচন হয়নি।

১১ দলীয় জোট সূত্রে জানা যায়, সরকারের দিকে থেকে দ্রুত পদক্ষেপ না হলে দেশের রাজনীতিতে আবারও বড় ধরনের গণমিছিল ও আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।

মন্তব্য করুন