তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:৩১ পিএম

অনলাইন সংস্করণ

প্রিন্স টিজারে গ্যাংস্টার লুকে শাকিব খানের চোখ ধাঁধানো অ্যাকশন

এবার ঈদের বিশেষ আয়োজন হিসেবে হাজির হল শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ এর টিজার। আজ (১২ মার্চ) দুপুর একটার দিকে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে এক মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজার প্রকাশিত হয়েছে, যা নির্মাতারা ‘প্রি-ব্লাস্ট’ হিসেবে উপস্থাপন করেছেন।

টিজারে দেখা যায় শাকিব খান গ্যাংস্টারের চরিত্রে অ্যাকশনের মেজাজে প্রতিপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুলেটে ধরাশায়ী করছেন। লম্বা চুল এবং সানগ্লাস পরিহিত প্রিন্সের এই লুকের পাশাপাশি ছোট চুলের আরেকটি ভিন্ন চরিত্রের ইঙ্গিত দর্শকদের মধ্যে কৌতূহল জাগিয়েছে।

শাকিব খানের সঙ্গে সিনেমায় দেখা যাবে দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি ভারতের আলোচিত অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকেও। টিজারের শেষ অংশে শোনা যায় প্রিন্সের সংলাপ:
“যার সঙ্গে আমার ধান্ধা, তার জন্য মিষ্টি, আর যার সঙ্গে আমার শত্রু, তার জন্য বুলেটের বৃষ্টি।”

‘প্রিন্স’ টিজারে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান

পরিচালক আবু হায়াত মাহমুদ নিশ্চিত করেছেন, সিনেমাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়; এটি পুরোপুরি একটি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা। শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে। এছাড়া রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ এক ঝাঁক জনপ্রিয় অভিনেতাও এই সিনেমায় অভিনয় করেছেন।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা মধুবন সিনেপ্লেক্স আবার খুলছে, যা দর্শকদের জন্য নতুন আকর্ষণ হিসেবে কাজ করবে।

মন্তব্য করুন