প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:৪৫ এ এম
অনলাইন সংস্করণ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ মারা গেছেন, এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সত্য নয় বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
বৃহস্পতিবার (১২ মার্চ) ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন। তার মৃত্যুর খবর ভিত্তিহীন।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বৃহস্পতিবার দেওয়া তার প্রথম বিবৃতিতে মায়ের মৃত্যুর কোনো উল্লেখ না করায় বিষয়টি সামনে আসে। এরপর ইরানি সংবাদমাধ্যমগুলো জানায়, তিনি এখনও জীবিত রয়েছেন।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আলী খামেনি নিহত হওয়ার পাশাপাশি তার স্ত্রীও প্রাণ হারিয়েছেন। তবে সেই দাবিকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে তেহরান।
মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ দীর্ঘদিন ধরেই জনসম্মুখে খুব কম দেখা দিতেন। ইরানের শাসক পরিবারের সবচেয়ে ব্যক্তিগত ও আড়ালে থাকা সদস্যদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হয়।
স্থানীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারির হামলায় খামেনি পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে পুত্রবধূ, জামাতা, মেয়ে এবং নাতি-নাতনিও রয়েছে বলে দাবি করা হয়েছে।
নতুন সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম জনসম্মুখের ভাষণে মোজতবা খামেনি চলমান সংঘাতে নিহত ইরানিদের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সংবাদ উপস্থাপকের মাধ্যমে তার এই বক্তব্য প্রচার করা হয়।
বক্তব্যে তিনি তেহরানের যুদ্ধসংক্রান্ত অবস্থানও তুলে ধরেন এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার বিষয়টি উল্লেখ করেন।
মন্তব্য করুন