তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৩:২৭ পিএম

অনলাইন সংস্করণ

দেশীয় বাজারে আবারও কমল স্বর্ণের দাম

সংগ্রহীত ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এই দামেই রোববার (১৫ মার্চ) স্বর্ণ বিক্রি শুরু হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমানোর প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের হিসাব অনুযায়ী:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৭ টাকা

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা

  • সনাতন পদ্ধতি অনুযায়ী: প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা

এর আগে শুক্রবার ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মন্তব্য করুন