মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৪২ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরে সরকারি কর্মসূচিতে শিশুদের হামের টিকাদান অনুষ্ঠিত

গাজীপুরে সরকারি টিকাদান কর্মসূচির আওতায় আয়াত মর্ডান হাসপাতালে শিশুদের হামের টিকাদান কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ এই উদ্যোগকে কেন্দ্র করে দিনব্যাপী শিশু ও অভিভাবকদের উপস্থিতিতে হাসপাতাল প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

 

ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের সরকারি নিয়ম অনুযায়ী হামের টিকা প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল পরিবেশে পুরো কার্যক্রম সম্পন্ন হয়। পাশাপাশি অভিভাবকদের মাঝে টিকা গ্রহণ ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হয়।

 

এ কার্যক্রমে দায়িত্ব পালন করেন ডাঃ রাসেল আহমেদ, ডাঃ মৌসুমি আক্তার, ডাঃ নাজমুছ শাকিব, ডাঃ পিষুয পাল এবং ডাঃ এনামুল হক। তারা হাসপাতালটিতে নিয়মিত রোগী দেখেন এবং চিকিৎসাসেবা প্রদান করে থাকেন। তাদের তত্ত্বাবধানে প্রতিটি শিশুকে নিরাপদ ও সঠিকভাবে টিকা প্রদান করা হয়।

 

চিকিৎসকরা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, তাই শিশুদের সুরক্ষায় সময়মতো সরকারি টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। নিয়মিত টিকাদান কার্যক্রমের মাধ্যমে শিশুদের রোগ ঝুঁকি কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

 

এছাড়া আয়াত মর্ডান হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার জন্য পরিচিত। এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকগন নিয়মিত রোগী দেখে চিকিৎসাসেবা প্রদান করেন।

 

এ টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে হাসপাতালের স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা পুরো কার্যক্রমে শৃঙ্খলা রক্ষা, অভিভাবকদের সহযোগিতা এবং শিশুদের সঠিকভাবে টিকা গ্রহণে সহায়তা করেন।

 

সংশ্লিষ্টরা অভিভাবকদের প্রতি আহ্বান জানান, নির্ধারিত বয়সসীমার সকল শিশুকে সরকারি টিকার আওতায় এনে একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে সবাইকে আরও সচেতন হতে হবে।

মন্তব্য করুন