সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
জামিননামা দাখিল, আজই মুক্তি পাচ্ছেন সম্রাট

জামিননামা দাখিল, আজই মুক্তি পাচ্ছেন সম্রাট

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিননামা দাখিল করেছেন তার আইনজীবী। আইনজীবীর আশা আজই তিনি জামিনে মুক্তি পাবেন।

০১:৫৪ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

ডেসটিনির রফিকুলের ১২, হারুনের ৪ বছরের কারাদণ্ড

ডেসটিনির রফিকুলের ১২, হারুনের ৪ বছরের কারাদণ্ড

গ্রাহকের অর্থপাচার ও আত্মসাতের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

০১:৫২ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

আদালতে হাজিরা দিলেন পরীমনি

আদালতে হাজিরা দিলেন পরীমনি

মাদক মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (১২ মে) সকাল সোয়া ১০টায় ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে হাজিরা দেন তিনি।জানা গেছে, এ দিন আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

০১:২৫ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

ঈদযাত্রায় সড়কে ৪১৬ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

ঈদযাত্রায় সড়কে ৪১৬ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

ঈদযাত্রায় সড়ক ও মহাসড়কে ৩৭২টি দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

০১:১৪ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

হজ প্যাকেজ ঘোষণা হাবের

হজ প্যাকেজ ঘোষণা হাবের

এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

১২:১১ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় যুব জোট সম্পাদক খুন

কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় যুব জোট সম্পাদক খুন

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় যুব জোটের উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম (৩৮) সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

বুধবার (১১ মে) রাত দেড়টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাহবুব খান উপজেলার আমদহ বোডপাড়া গ্রামের আলাউদ্দিন খানের ছেলে।

১১:২৬ এএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

ডেসটিনির রফিকুলসহ ৩ আসামি আদালতে

ডেসটিনির রফিকুলসহ ৩ আসামি আদালতে

ডেসটিনি ২০০০ লিমিটেডের নামে মানিলন্ডারিং আইনে করা দুটি মামলার মধ্যে একটির রায় আজ ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১২ মে) সকালে ডেসটিনি ২০০০ লিমিটেডের এমডি রফিকুল আমিনসহ ৩ আসামি আদালতে তোলা হয়েছে। আলোচিত এ মামলার রায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম ঘোষণা করবেন।

১১:১২ এএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

সন্তান না হওয়ায় চিকিৎসার কথা বলে ভারতে নিয়ে স্ত্রীকে হত্যা

সন্তান না হওয়ায় চিকিৎসার কথা বলে ভারতে নিয়ে স্ত্রীকে হত্যা

চিকিৎসার কথা বলে পরিকল্পিতভাবে ভারতের গুজরাটে নিয়ে বাংলাদেশি মেয়ে ছালমা খাতুনকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী কামরুলের বিরুদ্ধে। 

বুধবার (১১ মে) সকালে নিহতের বাবা শহিদুল ইসলাম এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

১০:১৮ এএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার তিন পুলিশ, ইউপি সদস্যসহ আটক ৪

মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার তিন পুলিশ, ইউপি সদস্যসহ আটক ৪

মাদারীপুরে মাদক উদ্ধার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় আহত হয়েছেন এসআইসহ তিন পুলিশ সদস্য। এ সময় ডিবি পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এমনকি গ্রেফতার হওয়া আসামিকে ছিনিয়েও নেওয়া হয়।

১০:১২ এএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

পুলিশি হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু, পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

পুলিশি হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু, পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থানা পুলিশের হেফাজতে ব্যবসায়ী নজির আহমেদ সাপুর মৃত্যুর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আদালতে দায়েরকৃত মামলাটিতে আমলে নিয়ে আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।

০৯:৫৯ এএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

আল জাজিরার সাংবাদিক নিহতের ঘটনায় তথ্যমন্ত্রীর শোক

আল জাজিরার সাংবাদিক নিহতের ঘটনায় তথ্যমন্ত্রীর শোক

মধ্যপ্রাচ্য ভিত্তিক গলমাধ্যম আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

০৯:৪৬ এএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

এমপিকে দাওয়াত না দেওয়ায় ডিসির অপসারণ দাবি

এমপিকে দাওয়াত না দেওয়ায় ডিসির অপসারণ দাবি

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদুকে অবমাননার প্রতিবাদে জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলের অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

০৬:৩৩ পিএম, ১১ মে ২০২২ বুধবার

শিশুরা ফ্ল্যাটে বাস করে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে: প্রধানমন্ত

শিশুরা ফ্ল্যাটে বাস করে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে: প্রধানমন্ত

ক্রীড়া ও সংস্কৃতিচর্চা জাতির জন্য অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন প্রজন্মের বিপথে যাওয়া ঠেকাতে খেলাধুলার চর্চা আরও বাড়াতে হবে।

০৬:১৭ পিএম, ১১ মে ২০২২ বুধবার

বাবাকে পানিতে ফেলল মেয়ে, পিটিয়ে মারল জামাই-নাতি

বাবাকে পানিতে ফেলল মেয়ে, পিটিয়ে মারল জামাই-নাতি

নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে মহিন উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধাকে পানিতে ফেলে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের মেয়ে শাহিনা আক্তার (৩৭), জামাই মো. নূর নবী সুমন (৪০) ও নাতি ইউসুফ শামীমকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

০৬:০৯ পিএম, ১১ মে ২০২২ বুধবার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি এম এম রাকিবুল আজাদ ইমরান (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

বুধবার (১১ মে) বিকেল ৩টার দিকে কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

০৬:০৬ পিএম, ১১ মে ২০২২ বুধবার

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা আনা হচ্ছে কামরুল ইসলামকে

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা আনা হচ্ছে কামরুল ইসলামকে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে ঢাকায় আনা হচ্ছে। বুধবার (১১ মে) বিকেলে রাজশাহী থেকে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

০৫:০৬ পিএম, ১১ মে ২০২২ বুধবার

মেহেরপুরে প্রবল বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

মেহেরপুরে প্রবল বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

লিটন মাহমুদ মেহেরপুর প্রতিনিধি : ঘুর্ণিঝড় অশনির কিছুটা প্রভাব পড়েছে  মেহেরপুর সদর ও মুজিবনগর, গাংনী উপজেলায়  মঙ্গলবার ও বুধবার  (১০,১১ মে) দুপুর থেকে দেশের অন্যান্য এলাকায় ঘুর্ণিঝড় হলেও, সে ঝড় দুর্বল হয়ে  মেহেরপুরের  বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হয়।

০৩:৩৫ পিএম, ১১ মে ২০২২ বুধবার

পদ্মা সেতুর উদ্বোধন কবে, জানালেন সেতুমন্ত্রী

পদ্মা সেতুর উদ্বোধন কবে, জানালেন সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে জুনের শেষেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

০১:৪৭ পিএম, ১১ মে ২০২২ বুধবার

বেনাপোলে সড়কে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

বেনাপোলে সড়কে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় আহত এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মে) সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। 

০১:১৬ পিএম, ১১ মে ২০২২ বুধবার

হাঁসের ছানার বদলে আসছে ভারতীয় দামি মদ!

হাঁসের ছানার বদলে আসছে ভারতীয় দামি মদ!

ভারতে হাঁসের ছানা পাচার করে দামি মদ আসার খবর পাওয়া গেছে। সীমান্তে পাচারের সময় ৩৮০টি হাঁসের ছানা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া ওই হাঁসের ছানার বদলে ভারত থেকে আনা দামি ৯ বোতল মদও জব্দ করা হয়।

০১:০৯ পিএম, ১১ মে ২০২২ বুধবার

নারী খেলোয়াড়দের আরও সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

নারী খেলোয়াড়দের আরও সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় নারী খেলোয়াড়রাও বেশ ভালো করছে, তাদের আরও সুযোগ দিতে হবে।

১২:৩০ পিএম, ১১ মে ২০২২ বুধবার

রাজধানীতে চলছে ‘ডেনিম এক্সপো’

রাজধানীতে চলছে ‘ডেনিম এক্সপো’

করোনার জন্য দুই বছর বন্ধ থাকার পর এবার আবারও অনুষ্ঠিত হচ্ছে ১২তম বাংলাদেশ ডেনিম এক্সপো-২০২২।

১২:২৭ পিএম, ১১ মে ২০২২ বুধবার

সব মামলায় সম্রাটের জামিন, বাধা নেই মুক্তিতে

সব মামলায় সম্রাটের জামিন, বাধা নেই মুক্তিতে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। বুধবার (১১ মে) ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক আল আসাদ এ আদেশ দেন।
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট

১২:০৮ পিএম, ১১ মে ২০২২ বুধবার

খুলনায় চার লেন সড়ক: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে ৬৫ শতাংশ

খুলনায় চার লেন সড়ক: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে ৬৫ শতাংশ


খুলনা মহানগরীর অন্যতম প্রবেশপথ এই ময়লাপোতা সড়ক। ধীরগতিতে চলছে এ ময়লাপোতা থেকে জিরো পয়েন্টের চার লেনে উন্নীত করার কাজ। চলতি বছর এপ্রিলে প্রকল্পের সময় শেষ হলেও কাজ হয়েছে মাত্র ৬৫ শতাংশ।

১১:৪০ এএম, ১১ মে ২০২২ বুধবার