সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
আত্মসাৎ ৫৫০০ কোটি টাকা পাচার ৩৫০০ কোটি

আত্মসাৎ ৫৫০০ কোটি টাকা পাচার ৩৫০০ কোটি

দেশের একটি বাণিজ্যক ব্যাংক ও পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান থেকে জালিয়াতির মাধ্যমে প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদার প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্যে বিভিন্ন ব্যাংকে জব্দ করা হিসাবে আছে ১৪০০ কোটি টাকা। এছাড়া সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি পাচার করেছেন। বাকি টাকা স্থানান্তর করেছেন বিভিন্ন ব্যক্তির হিসাবে।

০৯:৩৯ এএম, ১৫ মে ২০২২ রোববার

‘দর্জির ছেলে পিকে যেভাবে মহাদুর্নীতিবাজ

‘দর্জির ছেলে পিকে যেভাবে মহাদুর্নীতিবাজ

বহুল আলোচিত তিন হাজার ৫০০ কোটি টাকা পাচারসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের অর্থ লোপাটকারী প্রশান্ত কুমার (পিকে) হালদার একজন গরিব দর্জির ছেলে। সাধারণ পরিবারের সন্তান হয়েও প্রশান্ত বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও বিত্ত-বৈভবের মালিক বনে গেছেন। দেশে-বিদেশে তার বিভিন্ন প্রতিষ্ঠান ও ফ্ল্যাটসহ বিপুল সম্পত্তি রয়েছে।

০৯:৩৬ এএম, ১৫ মে ২০২২ রোববার

পিকে হালদারকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

পিকে হালদারকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার দেশের আর্থিক খাতের আলোচিত জালিয়াত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে দেশে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সন্ধ্যায় পি কে হালদারের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

০৮:৩৫ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

পিকে হালদারকে ফেরত আনার বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

পিকে হালদারকে ফেরত আনার বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী


ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার দেশের আর্থিক খাতের আলোচিত জালিয়াত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

০৭:১৬ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

বরিশালে ৫ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বরিশালে ৫ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বরিশাল বিভাগের শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম রনির সেকেন্ড ইন কমান্ড মিনজার হোসেনকে (২৬) পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক মিনজার বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের নুর উদ্দিনের ছেলে। 

০৬:৫০ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

শ্রমিক সংকট প্রকট, পাকা ধান কাটা নিয়ে শঙ্কায় কৃষক 

শ্রমিক সংকট প্রকট, পাকা ধান কাটা নিয়ে শঙ্কায় কৃষক 

শ্রমিক সংকটে ক্ষেতে পাকা ধান পড়ে আছে
কদিন ধরে আবহাওয়া বিরূপ। মাঠে পাকা বোরো ধান। অথচ ১১শ টাকা মজুরিতেও মিলছে না ধান কাটার শ্রমিক। চাহিদা বেশি থাকায় হারভেস্টার মেশিনও অমিল। বৈশাখে রোজ ঝড়-বৃষ্টির চোখ রাঙানিতে তাই ধান তোলা নিয়ে শঙ্কায় দিন কাটছে উত্তরাঞ্চলের কৃষকদের

০৬:২৪ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

হালিশহরে মাইক্রোবাসে ইয়াবা পাচারকালে গ্রেফতার ২

হালিশহরে মাইক্রোবাসে ইয়াবা পাচারকালে গ্রেফতার ২

চট্টগ্রাম মহানগরীর হালিশহর বড়পোল এলাকায় মাইক্রোবাসে ইয়াবা পাচারের সময় মো. রেজাউল করিম ওরফে রোমান (৩০) এবং আলী আকতার (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

০৬:০৪ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

বিজিএমইএ ভবন ভাঙা গেলে সেতু ভবন কেন না, প্রশ্ন মেয়র আতিকের

বিজিএমইএ ভবন ভাঙা গেলে সেতু ভবন কেন না, প্রশ্ন মেয়র আতিকের

রাজধানীতে যানজট নিরসনে বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন নবনির্মিত সেতু ভবন ও বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভবন ভেঙে ফেলার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এই শহরের পরিবেশ বা নাগরিকদের সুবিধার্থে কারওয়ান বাজারের বিজিএমইএ ভবন ভাঙা যেতে পারলে এই দুটি ভবন কেন ভাঙা যাবে না বলে প্রশ্ন রাখেন তিনি।

০৬:০১ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: কৃষিমন্ত্রী

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: কৃষিমন্ত্রী

স্বাধীনতা ও দেশবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে বাম দল ও কৃষক শ্রমিকসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

০৫:৫৮ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নৌপথ খননে চুক্তি

চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নৌপথ খননে চুক্তি

চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নৌ-রুটের সক্ষমতা বাড়াতে নৌপথ খননের জন্য চুক্তিপত্র সই হয়েছে।

০৫:৫৪ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

ঢাকা দক্ষিণ আ’লীগের ৩২ নম্বর ওয়ার্ড সভাপতি-সম্পাদককে অব্যাহতি

ঢাকা দক্ষিণ আ’লীগের ৩২ নম্বর ওয়ার্ড সভাপতি-সম্পাদককে অব্যাহতি

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বংশাল থানার ২৪ নম্বর ওয়ার্ড শাখা সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক নাঈম আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি।

০৩:০২ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার

মহাসড়কে পড়েছিলেন আহত যুবক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

মহাসড়কে পড়েছিলেন আহত যুবক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের (৩৮) মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

০২:৫৯ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার

ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে আজ

ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে আজ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ বিদায় নিয়েছে। একই সঙ্গে উঠিয়ে নেওয়া হয়েছে সব ধরনের সতর্কবার্তা। তবে সারাদেশে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ হালকা থেকে মঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

০২:৫২ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এদের গ্রেফতার করে।

০২:৪৮ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে ঢাকায় যৌথ কমিটির বৈঠক

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে ঢাকায় যৌথ কমিটির বৈঠক

বাংলাদেশ ও ভারতের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কিত যৌথ কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ মে) ঢাকায় এ সভা হয় বলে ভারতীয় হাইকমিশন থেকে জানা গেছে।

০২:৪৬ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার

পাহাড়তলীতে ব্যবসায়ী ফরিদ হত্যার আসামি কুমিল্লায় গ্রেফতার

পাহাড়তলীতে ব্যবসায়ী ফরিদ হত্যার আসামি কুমিল্লায় গ্রেফতার

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে রেলের জায়গা নিয়ে বিরোধে ব্যবসায়ী ফরিদ হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

০৯:৩৯ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

পুলিশ পরিচয়ে মোবাইল-মানিব্যাগ ছিনতাই, গ্রেফতার ১

পুলিশ পরিচয়ে মোবাইল-মানিব্যাগ ছিনতাই, গ্রেফতার ১

আটক মোহাম্মদ মামুন
রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাই করে পালানোর সময় একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ মামুন (৩৪)। তিনি সাবেক সেনা সদস্য। স্ত্রীর অভিযোগে ২০১৮ সালে তাকে স্বেচ্ছায় অবসরে পাঠায় সেনাবাহিনী।

০৭:০০ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে সরকার।বৃহস্পতিবার (১২ মে) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখার এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
 

০৬:৪৯ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

ঈদযাত্রায় সড়কে ৪১.৪৮ শতাংশ মৃত্যুই মোটরসাইকেল দুর্ঘটনায়

ঈদযাত্রায় সড়কে ৪১.৪৮ শতাংশ মৃত্যুই মোটরসাইকেল দুর্ঘটনায়


ঈদুল ফিতরের আগে-পরে ১৪ দিনে (২৫ এপ্রিল থেকে ৮ মে) দেশে ২৮৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দেড় হাজার লোক। নিহতের মধ্যে ৩৮ জন নারী ও ৫১ শিশু রয়েছে।

এসময়ে সবচেয়ে বেশি ১২৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৬ জনের প্রাণহানি হয়েছে। যা ১৪ দিনে সড়কে মোট মৃত্যুর ৪১.৪৮ শতাংশ। দুর্ঘটনায় ৫৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ১৪.৩৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৯ জন, যা ১৩ শতাংশ।

০৩:৫৭ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

ধান কেটে না দেওয়ায় শ্রমিককে গলা কেটে হত্যা করে দুই ভাই

ধান কেটে না দেওয়ায় শ্রমিককে গলা কেটে হত্যা করে দুই ভাই

হত্যার ঘটনায় গ্রেফতার দুই ভাই (মাঝে)
নেত্রকোনার মদন থানার নায়েকপুর এলাকায় শ্রমিক খায়রুল মিয়াকে (২৯) কাস্তে দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতাররা হলেন- শফিকুল ইসলাম (২৩) ও মোস্তাকিন ইসলাম (২০)।

০৩:৪৫ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

ভুয়া ট্রাভেল এজেন্সি খুলে টিকিট জালিয়াতি, হজ মৌসুম ছিল টার্গেট

ভুয়া ট্রাভেল এজেন্সি খুলে টিকিট জালিয়াতি, হজ মৌসুম ছিল টার্গেট

গ্রেফতার মাহবুবুর রশিদ
ভুয়া ট্রাভেল এজেন্সি খুলে প্লেনের টিকিট বিক্রি করে পরে যাত্রীকে না জানিয়ে টিকিট রিফান্ড করে অর্থ হাতিয়ে উধাও হয়ে যেতো একটি চক্র। পরে ওই যাত্রী বিমানবন্দরে গিয়ে জানতে পারতেন তার টিকিট বাতিল হয়েছে। তখন চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার থাকতো না যাত্রীর। প্লেনের টিকিটের নামে অহরহ মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতানো এই চক্রের মূল টার্গেট ছিল সামনের হজ মৌসুম।

০৩:৪২ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী

সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফেরেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

০৩:৩৮ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

দারুস সালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

দারুস সালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর দারুস সালাম থানার দারুস সালাম টাওয়ারের সামনে গাড়ির ধাক্কায় মো. আবু বক্কর সিদ্দিক (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আবু বক্কর সিদ্দিক বান্দরবান সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

০৩:৩২ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

নারী ভোটার বাড়াতে জনপ্রতিনিধিদের সহযোগিতার নির্দেশনা

নারী ভোটার বাড়াতে জনপ্রতিনিধিদের সহযোগিতার নির্দেশনা

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নারী ভোটার বাড়াতে দেশের স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, বিশেষত নারী জনপ্রতিনিধিদের বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন সহায়তা শাখার সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা বুধবার (১১ মে) সব নারী জনপ্রতিধিদের পাঠানো হয়েছে।

০৩:২৯ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার