শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৮

৬ বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১১ মার্চ ২০২১  

করোনাভাইরাস আতঙ্কের মাঝেই অতিবৃষ্টির এবং ঝড়ের পূর্বাভাস! মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া অধিদফতর বলছেন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে এ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরের পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ধারনা করছেন তারা।

এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই বিভাগের আরো খবর