৪৫তম বিসিএস পরীক্ষার সময় এ সপ্তাহেই জানা যেতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩
চলতি সপ্তাহেই ৪৫তম বিসিএস পরীক্ষার সময় নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
তিনি বলেছেন, আমরা সম্ভাব্য সময়ে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে চাই। এ পরীক্ষা পেছাতে চাই না। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা মার্চের মধ্যে এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশ্ন ছাপানোর জন্য বিজি প্রেসকে চিঠি দেওয়া হয়েছে। তারা নির্ধারিত সময়ে প্রশ্ন সরবরাহ করতে পারলে পরীক্ষা পেছানো হবে না। তা না হলে কিছুটা পেছাতে পারে। তাদের সঙ্গে এ সপ্তাহে সভা করে পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পিএসসি চেয়ারম্যান জাগো নিউজের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৪৫তম বিসিএসের প্রশ্ন মডারেশন কাজ চলছে। প্রশ্ন ছাপা নিয়ে বিজি প্রেসের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের চিঠি দেওয়া হয়েছে। তাদের সঙ্গে চলতি সপ্তাহে আলোচনায় বসার কথা রয়েছে। তারা যদি নির্ধারিত সময়ে প্রশ্ন ছাপিয়ে দিতে পারে তাহলে পরীক্ষা পেছাবে না। আলোচনার পর সিদ্ধান্ত হবে পরীক্ষা পেছাবে নাকি আগামী মার্চেই পরীক্ষা হবে। চলতি সপ্তাহেই এ সিদ্ধান্ত হবে। সোহরাব হোসাইন আরও বলেন, আমাদের ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। এটি শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষার প্রস্তুতি চলছে। ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার আগে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার প্রস্তুতি শুরু হবে।
তিনি বলেন, ভাইভা পরীক্ষার জট তৈরি হয়েছে। উল্লিখিত ভাইভা পরীক্ষাগুলো শেষ হলে আর জট থাকবে না। জট ছাড়া ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ করা সম্ভব হবে। যত দ্রুত পরীক্ষা শেষ করা যায় আমরা সে ব্যবস্থা নিচ্ছি। মানোন্নয়নেও আমাদের চেষ্টা চলছে। রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব হবে না। এজন্য সময় লাগবে। ধীরে ধীরে পরিবর্তন বোঝা যাবে। জানা গেছে, ৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার ৯৫০ জন প্রার্থী। গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদন শুরু হয় ১০ ডিসেম্বর। শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর।
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন। আগামী মার্চের মাঝামাঝি সময়ে এ পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়। ক্যাডার পদের পাশাপাশি প্রথমবারের মতো নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ক্যাডার পদে যেমন পছন্দ নির্দিষ্ট করে দেওয়া যায়, তেমনই নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পারবেন প্রার্থীরা। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি ৪৩৭ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে। ৪৫তম বিসিএসের আবেদন করতে গিয়ে সমস্যা হওয়ায় ক্যাডার ও নন-ক্যাডার পদের কোড সংশোধন করেছে পিএসসি। এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তবে এ বছর আবেদনের সঙ্গে সঙ্গে প্রবেশপত্র সরবরাহ করেনি পিএসসি। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে প্রবেশপত্র দেওয়া শুরু হবে।
এ বিষয়ে পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একসঙ্গে আবেদন ও টাকা জমা দিয়ে পাশাপাশি রেজিস্ট্রেশন নম্বর নিয়ে অনেক পরীক্ষার্থী পাশাপাশি বসে পরীক্ষা দেওয়ার সুযোগ পান বলে অনেকে অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এবার সম্পূর্ণ দ্বৈবচয়নের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জেনারেট হবে। যে কারণে এবার সঙ্গে সঙ্গে প্রবেশপত্র ইস্যু না করে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ইস্যু করা হবে।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
