২৮ মাসে সড়ক দুর্ঘটনায় ১৬৭৪ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২২
সড়ক ও সড়ক পরিবহন খাতে অব্যবস্থাপনা ও নৈরাজ্যের কারণে শিশুরা অস্বাভাবিক হারে দুর্ঘটনাকবলিত হচ্ছে। দেশে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুহার উদ্বেগজনক পর্যায়ে। ২০২০ থেকে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনায় এক হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সড়ক দুর্ঘটনা নিয়ে রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশু নিহতের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ২৮ মাসে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়, বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে নিহত হয়েছে ৩৩১ শিশু, যা মোট সংখ্যার ১৯ দশমিক ৭৭ শতাংশ। এ সময় রাস্তা পারাপার ও রাস্তা ধরে হাঁটার সময় যানবাহনের চাপায় বা ধাক্কায় নিহত হয়েছে এক হাজার ২৭ শিশু, যা মোট সংখ্যার ৬১ দশমিক ৩৫ শতাংশ।
এছাড়া ট্রাক, পিকআপ, ট্রাক্টর ও ড্রাম ট্রাক ইত্যাদি পণ্যবাহী যানবাহনের চালক ও সহকারী হিসেবে নিহত হয়েছে ৪৮ শিশু, যা মোট সংখ্যার ২ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিকে, মোটরসাইকেল চালক ও আরোহী হিসেবে নিহত হয়েছে ২৬৮ শিশু, যা মোট সংখ্যার ১৬ শতাংশ।
যাত্রী হিসেবে শিশু নিহতের যানবাহনভিত্তিক চিত্র:
যাত্রী হিসেবে শিশু নিহতের যানবাহনভিত্তিক পর্যবেক্ষণে দেখা যায়,
১. বাসযাত্রী হিসেবে নিহত ৭২ শিশু (২১.৭৫%)
২. প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স যাত্রী হিসেবে ২৫ শিশু (৭.৫৫%)
৩. থ্রি-হুইলার (সিএনজি, অটোরিকশা, ইজিবাইক ইত্যাদি) যাত্রী হিসেবে ১৮৩ শিশু (৫৫.২৮%)
৪. স্থানীয়ভাবে তৈরি যানবাহনের (নসিমন, ভটভটি, মাহিন্দ্র, টমটম ইত্যাদি) যাত্রী হিসেবে ৫১ শিশু (১৫.৪০%) নিহত হয়েছে।
যানবাহনের চাপায় বা ধাক্কায় শিশু নিহতের চিত্র:
১. পণ্যবাহী যানবাহনের (ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ড্রাম ট্রাক, ট্রাক্টর ও ট্রলি ইত্যাদি) চাপায় বা ধাক্কায় নিহত ২৫৮ শিশু (২৫.১২%)
২. বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের চাপায় বা ধাক্কায় নিহত ১৪৩ শিশু (১৩.৯২%)
৩. থ্রি-হুইলারের (সিএনজি, অটৈারিকশা ও ইজিবাইক ইত্যাদি) চাপায় বা ধাক্কায় নিহত ৩২১ শিশু (৩১.২৫%)
৪. স্থানীয়ভাবে তৈরি যানবাহনের (নসিমন, ভটভটি, মাহিন্দ্র ও টমটম ইত্যাদি) চাপায় বা ধাক্কায় নিহত ২০৮ শিশু (২০.২৫%)
৫. বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে ৯৭ শিশু (৯.৪৪%)।
শিশু নিহত হওয়া সড়কের ধরন:
দুর্ঘটনায় শিশু নিহত হওয়া সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, মহাসড়কে নিহত ২৮৭ শিশু (১৭.১৪%); আঞ্চলিক সড়কে নিহত হয়েছে ৩২৮ শিশু (১৯.৫৯%); গ্রামীণ সড়কে নিহত হয়েছে ৮৮৯ শিশু (৫৩.১০%); শহরের সড়কে নিহত হয়েছে ১৪৭ শিশু (৮.৭৮%) এবং অন্যান্য স্থানে নিহত হয়েছে ২৩ শিশু (১.৩৭%)।
দুর্ঘটনার সময় বিশ্লেষণ:
শিশু নিহত হওয়া দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, ভোরে মোট সংগঠিত দুর্ঘটনার এক দশমিক ৫৫ শতাংশ, সকালে ৫১ দশমিক ৭৯ শতাংশ, দুপুরে ১৩ দশমিক ৩২ শতাংশ, বিকেলে ২২ দশমিক ৪৬ শতাংশ, সন্ধ্যায় ৬ দশমিক ৫১ শতাংশ ও রাতে ৪ দশমিক ৩৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।
সড়ক দুর্ঘটনায় নিহত শিশুদের বয়সভিত্তিক বিশ্লেষণ:
মোট নিহত শিশুর মধ্যে এক মাস থেকে পাঁচবছর বয়সী নিহত হয়েছে ৩৩৭ শিশু (২০.১৩%), ৬ বছর থেকে ১২ বছর বয়সী নিহত হয়েছে ৭৫৪ শিশু (৪৫.০৪%) ও ১৩ বছর থেকে ১৮ বছর বয়সী নিহত হয়েছে ৫৮৩ শিশু (৩৪.৮২%)।
সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুহার বৃদ্ধির কারণসমূহ:
১. দেশের সড়ক ও সড়ক পরিবহন শিশুবান্ধব না হওয়া
২. সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতার অভাব
৩. পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের পরামর্শ ও পশিক্ষণ না দেওয়া
৪. অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক কর্তৃক যানবাহন চালানো
৫. দুর্ঘটনায় আহত শিশুদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার সংকট
৬. আহত শিশুদের চিকিৎসায় পরিবারের আর্থিক অসচ্ছলতা
সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুহার কমাতে সুপারিশসমূহ:
১. সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থা শিশুদের জন্য নিরাপদ করা
২. নিরাপদে সড়ক ব্যবহার বিষয়ে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের সচেতন করা
৩. অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক কর্তৃক যানবাহন চালানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া
৪. জেলা পর্যায়ের হাসপাতালসমূহে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সুযোগ ও সক্ষমতা বৃদ্ধি করা
৫. সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিশেষ সরকারি তহবিল গঠন করা
৬. সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করা।
দুর্ঘটনা পর্যালোচনা ও মন্তব্য:
শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসার সময় নিহত হয়েছে ৭৩১ শিশু (৪৩.৬৬%)। এছাড়া বসতবাড়ির আশে-পাশের সড়কে খেলাধুলার সময় নিহত হয়েছে ১৯৩ শিশু (১১.৫২%)। এ সময় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরের উপর উল্টে পড়ার তিনটি ঘটনায় রাতে ঘুমন্ত অবস্থায় সাতটি শিশু নিহত হয়।
পর্যবেক্ষণে দেখা যায়, শিশুরা গ্রামীণ সড়কে বেশি হতাহত হচ্ছে। কারণ গ্রামীণ সড়কগুলো বসত বাড়ি ঘেষা এবং এই সড়কের যানবাহনসমূহ কোনো প্রকার নিয়ম-নীতি মেনে চলে না। সড়ক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও থাকে না। আবার শিশুরাও সড়ক ব্যবহারের কোনো নিয়ম-নীতি জানে না।
বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যেমন কোনো উদ্বেগ নেই, তেমনি সাধারণ মানুষের মধ্যেও কোনো প্রকার সচেতনতা সৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে না। অথচ এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে নীরবে আমাদের শিশুরা নিহত হচ্ছে, পঙ্গু হচ্ছে। এটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি। কারণ প্রতিটি শিশুই অমিত সম্ভাবনাময় এবং আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ।
- বগুড়ায় নির্বাচনী সহিংসতা মামলা জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
- পরাজিত প্রার্থীদের অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি
- ভুয়া তথ্যের ফাঁদে পা দিচ্ছে চ্যাটজিপিটি-জেমিনি
- দক্ষিণ এশিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না বেইজিং
- সুপ্রিম কোর্ট শুল্ক অবৈধ ঘোষণা, ট্রাম্প ১৯৭৪ আইনের ধারা দিয়ে ১৫%
- ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবে স্পিকার
- জামায়াতের প্রতিবাদ: মন্ত্রীর ‘ইনকিলাব জিন্দাবাদ’ মন্তব্যে উদ্বেগ
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
