২০২৫-এর বিনোদন মানচিত্র: ঢালিউড থেকে বিশ্বমুখী যাত্রা
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫
চোখের পলকে বিদায়ের পথে ২০২৫। আর মাত্র কয়েক দিনের ব্যবধানে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাবে বিশ্ব। বিদায়ী বছরের বিনোদন অঙ্গনের দিকে তাকালে বাংলাদেশের সংস্কৃতি জগতের এক বহুমাত্রিক, পরিবর্তনশীল ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত চিত্র স্পষ্ট হয়ে ওঠে।
২০২৫ সাল কেবল সিনেমার সাফল্য-ব্যর্থতার হিসাবেই সীমাবদ্ধ ছিল না। এই বছরটি ছিল ওটিটি প্ল্যাটফর্মের প্রভাব বিস্তার, আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় নির্মাতাদের দৃশ্যমান উপস্থিতি এবং সামাজিক-রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে বিনোদন শিল্পের গভীর সংযোগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
ঢালিউড ও বলিউডের পাশাপাশি পাকিস্তানি নাটক, তুর্কি সিরিজ এবং আন্তর্জাতিক কনটেন্ট বাংলাদেশি দর্শকের রুচিতে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের পর তৈরি হওয়া নতুন সামাজিক চেতনার প্রতিফলনও বিনোদনের নানা শাখায় দৃশ্যমান ছিল।
ঢালিউড: তারকাকেন্দ্রিকতা থেকে কনটেন্টের লড়াই
২০২৫ সালে ঢালিউড এক সুস্পষ্ট রূপান্তরের মধ্য দিয়ে গেছে। বছরের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেগাস্টার শাকিব খান। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তাঁর অভিনীত দুটি সিনেমা–‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’–ঢালিউডের বর্তমান বাজার বাস্তবতা স্পষ্টভাবে তুলে ধরে।
অ্যাকশননির্ভর ‘বরবাদ’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়ে ‘সুপারহিট’ তকমা অর্জন করে। আধুনিক লুক, শক্তিশালী বিপণন ও সময়োপযোগী মুক্তি–সবকিছু মিলিয়ে এটি দর্শকের মন জয় করে। অন্যদিকে, শৈল্পিক মানে সমৃদ্ধ হলেও দুর্বল প্রচারণার কারণে ‘অন্তরাত্মা’ প্রত্যাশিত সাড়া পায়নি। ফলে প্রমাণিত হয়–ভালো কনটেন্টের পাশাপাশি সঠিক মার্কেটিং এখন অপরিহার্য।
আফরান নিশোর বড় পর্দায় প্রত্যাবর্তন
ছোট পর্দা ও ওটিটির জনপ্রিয় মুখ আফরান নিশোর বড় পর্দায় ফেরা ছিল বছরের আলোচিত ঘটনাগুলোর একটি। রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমার মহরত ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে ওঠে। প্রথমবারের মতো পূজা চেরির সঙ্গে জুটি বাঁধা এবং কাজাখাস্তানে শুটিংয়ের সিদ্ধান্ত সিনেমাটির ভিন্ন মাত্রার ইঙ্গিত দেয়। রোজার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা ঘিরে প্রত্যাশা ক্রমেই বাড়ছে।
আন্তর্জাতিক স্বীকৃতি: ‘রইদ’ ও রটারড্যাম
মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ ২০২৫ সালের অন্যতম গর্বের নাম। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ জায়গা করে নিয়ে ছবিটি বাংলাদেশের সিনেমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।
নাজিফা তুষির সংযত অভিনয় ও মোস্তাফিজুর নূর ইমরানের রাফ অ্যান্ড টাফ উপস্থিতি ছবিটিকে আন্তর্জাতিক শিল্পঘরানার কাছাকাছি নিয়ে গেছে। গ্রামীণ বাংলার চিত্রশিল্পী এস এম সুলতানের আবহ ছবির ভিজ্যুয়াল ভাষায় আলাদা মাত্রা যোগ করেছে।
ওটিটির আধিপত্য ও বৈশ্বিক ঢেউ
২০২৫ সালে ওটিটি কার্যত বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ মুক্তির পর দর্শকপ্রিয়তার নতুন রেকর্ড গড়ে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, রহস্যময় গল্প এবং নাসির উদ্দিন খানের অভিনয় সিরিজটিকে আলাদা উচ্চতায় পৌঁছে দেয়।
একই সময়ে তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’-এর বাংলা ডাবিং দেশীয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এতে স্থানীয় কনটেন্ট নির্মাতাদের জন্য প্রতিযোগিতা আরও কঠিন হয়ে ওঠে।
পাকিস্তানি নাটক ও সাংস্কৃতিক সংযোগ
২০২৫ সালে ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মে পাকিস্তানি নাটকের প্রভাব ছিল চোখে পড়ার মতো। ‘ইশক মুরশিদ’, ‘মিম সে মহব্বত’, ‘নূর বানো’সহ একাধিক নাটক ট্রেন্ডিং তালিকায় রাজত্ব করেছে। নাটকের গান ও অভিনয় নতুন করে সাংস্কৃতিক সংযোগকে শক্তিশালী করেছে।
বলিউড ও বিশ্ব বিনোদন
২০২৫ দক্ষিণ এশীয় বিনোদনের জন্যও স্মরণীয়। শাহরুখ খান দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একই বছরে বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর মৃত্যু বিশ্ব চলচ্চিত্রে শোকের ছায়া ফেলে।
হলিউডে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির প্রথম সপ্তাহেই রেকর্ড ভাঙার ইঙ্গিত দেয়।
সংগীতে ঐতিহ্যের পুনর্জাগরণ
নজরুলসংগীত ও রুনা লায়লার সম্মাননা ২০২৫ সালের সংগীতাঙ্গনকে আলোকিত করেছে। মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘নজরুল কনসার্ট’ তরুণ প্রজন্মের কাছে নজরুলকে নতুনভাবে তুলে ধরে।
একই সঙ্গে সংগীত জীবনের ৬০ বছর পূর্তিতে রুনা লায়লাকে দেওয়া সম্মাননা স্মরণ করিয়ে দেয়–সংগীত কেবল বিনোদন নয়, এটি ইতিহাস ও ঐতিহ্যের ধারক। সব মিলিয়ে ২০২৫ সাল বাংলাদেশের বিনোদন অঙ্গনে দেশীয় মেধা ও বৈশ্বিক সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনের বছর হয়ে থাকবে–যার প্রভাব আগামী দিনগুলোতেও স্পষ্টভাবে অনুভূত হবে।
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
