হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ কুমিল্লাবাসী
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুন ২০১৯
লাকসাম উপজেলার বিভিন্ন এলাকায় হিজড়াদের চাঁদাবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ও উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে তারা মানুষজনকে বিড়ম্বনায় ফেলেন। বৃহস্পতিবার ১০-১২ জন হিজড়া কয়েকটি দলে বিভক্ত হয়ে পৌর শহরের দৌলতগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা আদায় করতে দেখা গেছে। এ সময় কোনো ব্যবসায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্নভাবে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করে।
দৌলতগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী আবুল মুনসুর জানান, আগে হাটবারে এলেও এখন নানা উপলক্ষে টাকা নিতে হিজড়ারা আসা শুরু করেছে। তারা পাঁচ-ছয়জন দলবেঁধে দোকানে এসে হানা দেয়। ওরা দোকানে এলে ক্রেতাদের কথা চিন্তা করে যত তাড়াতাড়ি পারি বিদায় করি। ওদের টাকাও দিতে হয়, আবার তরিতরকারিও দিতে হয়।
মুদি ব্যবসায়ী শঙ্কর সাহা বলেন, হিজড়াদের দোকানের দিকে আসতে দেখলেই টাকা ঠিক করে রাখি, কারণ দোকানে ঢুকেই তারা উল্টাপাল্টা বলা শুরু করে। শুধু দোকানে নয় রাস্তার পাশে বা ফুটপাতের কোনো ধরনের দোকান-পাট বাদ যায় না ওদের হাত থেকে। এমনকি তাদের হাত থেকে পথচারীরাও রেহাই পায় না।
উপজেলার সাতবাড়িয়া গ্রামের গৃহবধূ নাজমা বেগম বলেন, হিজড়ারা শহরের ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে টাকা আদায় করছে। তারা দলবেঁধে বাড়ি বাড়ি গিয়ে কিশোর-কিশোরীদের সামনে উল্টাপাল্টা কাণ্ড ঘটায়। ফলে লাজ-লজ্জার ভয়ে তাড়াতাড়ি টাকা-পয়সা ও চাল দিয়ে বিদায় করি।
উপজেলার বেতিহাটি গ্রামের চা দোকানদার আবুল বাশার মোল্লা জানান, এলাকায় কোনো বিয়ের অনুষ্ঠান হলে আচমকা তারা এসে হাজির হয়। তাদের কাছে গরিব-ধনীর কোনো বালাই নেই। দু-তিন হাজার টাকা দাবি করে বসে। ওই সময় বাড়িতে মেহমান থাকে। তাদের উল্টাপাল্টা আচরণের ফলে মানসম্মানের ভয়ে এক-দেড় হাজার টাকা দিয়ে বিদায় করতে হয়।
চুমকি নামের এক হিজড়া বলেন, পরিবার ও সমাজ থেকে আলাদা থাকতে থাকতে তাদের এই অবস্থা। কাজ করতে চাইলেও কেউ কাজ দেয় না বরং নানা রকম উপহাস করে। সাবিনা নামের আরেকজন বলেন, সমাজ আমাদের ভালো হতে দেয় না। আমাদের তো জীবন আছে। খেয়ে পরে বেঁচে থাকতে হবে। তাই পেটের দায়ে যখন যেভাবে পারি লোকজনের কাছ থেকে টাকা আদায় করি।
লাকসাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস বলেন, উপজেলার আটটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় আটজন হিজড়া রয়েছে। তাদের মধ্যে দুইজনকে সমাজসেবা অধিদপ্তর থেকে ভাতা প্রদান করা হচ্ছে। এ ছাড়া পিংকি আক্তার নামে একজন হিজড়া শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছেন। তবে অন্যান্য হিজড়ারা বাহির থেকে এসে মানুষজনকে বিড়ম্বনায় ফেলছেন।
এলাকাবাসী জানান, কুমিল্লা রেল স্টেশন ও আশপাশে এদের মূল আড্ডা। দিনের শুরুতে তারা বাইরে থেকে এসে এখানে একত্রিত হয় এবং দলে দলে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
