হল না বাড়লে চলচ্চিত্রের দুর্দিন কাটবে না: সোহেল রানা
তানভীর মুজাহিদ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯
মাসুদ পারভেজ সোহেল রানা। বরেণ্য অভিনেতা, প্রযোজক ও নির্মাতা। বেশ কিছুদিন বিরতির পর আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন তিনি। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
অনেকদিন পর চলচ্চিত্রে অভিনয় করছেন। এবারের ছবিগুলো কেমন হবে বলে আপনার ধারণা?
অভিনয়ের বিষয়ে কবরীর সঙ্গে আমার বোঝাপড়া বেশ ভালো। আমার প্রথম ছবি 'মাসুদ রানা' থেকে শুরু করে বেশি কয়েকটি ছবিতে অভিনয় করেছে সে। তখন থেকেই জানি, কাজের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি অনেকের চেয়ে আলাদা। যদিও সময় ও প্রেক্ষাপট বদলে গেছে, তারপরও গল্প নির্বাচন এবং নির্মাণে কবরী ভালো করবে- এটুকু বিশ্বাস আছে। একেএম জাহাঙ্গীর খান প্রযোজনায় ফিরে এসেছেন। মুভি মোগলখ্যাত এই প্রযোজকও চাইছেন নতুন ধরনের ছবি নির্মাণ করতে। সেইসঙ্গে চাইছেন তার ছবিতে যেন আমি অভিনয় করি। একে তো বন্ধু, তার ওপর ভালো কিছু করার চেষ্টা করছেন বলে তার প্রস্তাব ফিরিয়ে দিতে পারিনি। এর পাশাপাশি আরও দু'জন পরিচালক প্রস্তাব দিয়েছেন অভিনয়ের। তারাও চাইছেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে। তাই আশা করছি, অনেক সংকটের মধ্যেও ভালো কিছু করে দেখাতে পারবেন তারা।
পছন্দসই গল্প ও চরিত্র পাননি বলেই কি এতদিন অভিনয় থেকে দূরে সরেছিলেন?
অনেকটা তাই। এদেশে তো অভিনয়শিল্পীর বিষয়ের ওপর ভিত্তি করে গল্প লেখা হয় না। যে কারণে আমাদের জন্য তারা বাবা বা দাদার চরিত্রই নির্দিষ্ট করে রাখেন- এই বিষয়টা সমর্থন করতে পারিনি। বাবা কিংবা দাদার চরিত্রে অভিনয়ে আপত্তি নেই। কিন্তু সেসব চরিত্রের গুরুত্ব থাকতে হবে। অন্যান্য দেশের ছবিগুলো দেখুন, তারা বয়স্ক চরিত্রগুলো নিয়েও কীভাবে কাজ করছে। মেধার পরিচয় তো তখনই মিলবে, যখন নতুন কিছু করে দেখাতে পারবেন। এই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। শুধু গল্প নির্বাচন নয়, নির্মাণের বিষয়ে আরও ভাবতে হবে। তা হচ্ছে না বলেই হয়তো চলচ্চিত্র এখন লাইফ সাপোর্টে রাখার মতো অবস্থায় চলে এসেছে।
চলচ্চিত্রের এই মন্দা সময় থেকে উত্তরণের কোনো উপায় আছে বলে কি আপনার মনে হয়?
উত্তরণের উপায় অবশ্যই আছে। মানুষ যদি কঠিন অসুখে ভুগে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে, তবে চলচ্চিত্রের উন্নয়ন কেন সম্ভব নয়। অবশ্যই সম্ভব। সবার আগে সিনেমা হল বাড়াতে হবে। হল না বাড়লে চলচ্চিত্রের দুর্দিন কাটবে না। সেইসঙ্গে নজর দিতে হবে মানসম্পন্ন ছবি নির্মাণের। ডিজিটাল ছবি নির্মাণ করা হচ্ছে, অথচ সেসব ছবি দেখানোর জন্য হল নেই, যা আছে হাতেগোনা কয়েকটি তা দিয়ে তো দেশের সব দর্শকের চাহিদা পূরণ সম্ভব নয়। এর চেয়ে বড় বিষয় হলো- বিএফডিসি ও চলচ্চিত্রের উন্নয়নের জন্য সঠিক লোক নির্বাচন করা। স্বাধীনতার পর ত্রিশজনের বেশি বিএফডিসির এমডি হয়েছেন। যারা ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা প্রত্যেকে মেধাবি কিন্তু বেশির ভাগ ছিলেন চলচ্চিত্র সম্পর্কে অজ্ঞ। তারা চলচ্চিত্র উন্নয়নে কী করা যায়, সে উদ্যোগ নেওয়ার আগেই বদলি হয়ে গেছেন। এভাবেই একের পর এক এমডি আসা-যাওয়ায় কাজের কাজ কিছুই হয়নি। চলচ্চিত্রের উন্নয়নে সরকারের সঠিক নজরদারি প্রযোজন। বেশি না, মাত্র দু-তিনটি উদ্যোগ নিলেই সংকট কাটবে বলে আমার ধারণা।
অভিনয়ের মতো চলচ্চিত্র প্রযোজনায় ফিরে আসবেন? প্রযোজনায় আর আসতে চাই না। কারণ মাত্র একশ' ত্রিশটা হল থেকে লগ্নির টাকা তুলে আনা কঠিন।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
