বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯০

হবিগঞ্জে মা-মেয়েকে দলবেঁধে গণধর্ষণ, গ্রেপ্তার ২

হবিগঞ্জ সংবাদদাতা 

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০  

স্বামীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে থাকতেন নির্যাতিতা গৃহবধূ। শনিবার রাতে পূর্ব পরিচিত শাকীল ও হারুনসহ কয়েকজন যুবক তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। এ সময় দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে মা ও মেয়ে দলবেঁধে ধর্ষণ করে।

এ ঘটনার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মা ও মেয়েকে দলবেঁধে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার বিকেলে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক ধাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গরম ছড়ি এলাকার শফিক মিয়ার ছেলে শাকীল আহমেদ (২২) ও একই এলাকার রেজাক মিয়ার ছেলে হারুন মিয়া (২৫)। আর নির্যাতনের শিকার নারীর বয়স ৪৫ এবং তার মেয়ের বয়স ২৫ বছর। তারা গরম ছড়ি এলাকার বাসিন্দা।

গত শনিবার দিবাগত রাতে মেয়ে বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এতে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত একাধিক আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, নির্যাতনের শিকার নারীর স্বামী ও মেয়ের বাবা মৃত। গত শুক্রবার রাত আটটার দিকে পূর্ব পরিচিত শাকীল ও হারুনসহ কয়েকজন যুবক তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। পরে ঘরে প্রবেশ করে দুজন মিলে মেয়ে ও আরেক যুবক তার মাকে ধর্ষণ করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক ধাম জানান, ধর্ষণের অভিযোগ প্রাথমিকভাবে সত্য মনে হচ্ছে। রোববার দুপুরে মা ও মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা চুনারুঘাট থানায় গিয়ে এ বিষয়ে নানা নির্দেশনা দিয়েছেন বলেও জানান চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

এই বিভাগের আরো খবর