স্ব-পদে পুনর্বহালের দাবিতে উত্তরার শহীদ মনসুর আলী কলেজে মানববন্ধন
মো: সাইফুল আলম সরকার, ঢাকা
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫
নিয়ম বহির্ভূত ভাবে চাকরিচ্যুত চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে পুনর্বহালের দাবিতে রাজধানীর উত্তরায় অবস্থিত শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) সকাল ৯ টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। তাদের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের ফলে নিয়ম বহির্ভূতভাবে বহু চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও অন্যায়।
বক্তারা বলেন, ট্রাস্টের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও পলাতক তমাল মনসুর এবং তার মা মিসেস লায়লা আরজুমান বিদেশে অবস্থান করেই ডিজিটাল স্বাক্ষর ও অনলাইন সভার মাধ্যমে কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। এর ফলে শিক্ষা ও চিকিৎসাসেবার স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানটি ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, গত দেড় বছর ধরে মিসেস লায়লা আরজুমান ও তার পরিবারের সদস্যরা বিদেশে পলাতক অবস্থায় থাকলেও ৫ আগস্টের পর থেকে জুম মিটিং ও ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ট্রেজারার তমাল মনসুর কলেজের অধ্যক্ষ পরিচালকের যোগসাজশে মেডিকেল কলেজ ও হাসপাতালের একাধিক শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করের। একই সঙ্গে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।
বক্তারা দাবি করেন, দুদক ও ফৌজদারি মামলা চলমান থাকা এবং ব্যাংক হিসাব জব্দের নির্দেশ থাকা সত্ত্বেও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. (কর্নেল, অবসরপ্রাপ্ত) মো. আব্দুল হামিদ যৌথ স্বাক্ষরে ট্রাস্টের ব্যাংক হিসাব পরিচালনা করে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করছেন। এতে অবৈধ চেয়ারম্যান ও ট্রেজারারের প্রত্যক্ষ নির্দেশনা রয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মেরিনা সুলতানা, প্রফেসর ডা. দীনা, এ এস হোসেইন, ডা. রেজাউল হক জুয়েল, ডা. তানজিলা ফারাহ লিন্জা, ডা. রায়হান আগমেদ এবং ডা. ফারহানা কাসেমীসহ চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বহু শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধভাবে চাকরিচ্যুত সকল চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর চাকুরী স্ব-পদে পুনর্বহাল, ট্রাস্টের অর্থ লোপাটের সঙ্গে জড়িতদের অপসারণ, বিধি বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও পরিচালকের অপসারণ, অবৈধভাবে পরিচালিত সকল ব্যাংক হিসাব বন্ধ এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
