স্বামীকে ফিরে পেতে সম্ভ্রমহানি অতঃপর হত্যা
তরুণ কন্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯
বিছানার ওপরে ঘুমন্ত ছোট ছেলে আর মেঝেতে মা-এর নিথর দেহ- এ দৃশ্য যে কাউকেই নাড়া দেয়। নারীটির নাম আয়েশা। বয়স ২৮। ঘরে ১২ বছরের এক ছেলে সন্তান ও ৮ বছরের এক কন্যা রয়েছে।
দুই বছর আগে হতদরিদ্র পরিবারের মেয়ে আয়েশার এক যুগের সংসার প্রায় ভেঙে যায়। স্বামী পেশায় ট্রাক ড্রাইভার, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকে টাংগাইলে। আয়েশা গৃহপরিচারিকার কাজ করে কোন মতে বেঁচে ছিল দুই সন্তানকে নিয়ে। থাকত ভাটারা এলাকার এক নিম্নবিত্ত ভাড়া বাড়িতে।
স্বামীকে নিজের সংসারে ফেরত পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে আয়েশা। প্রতিবেশী নাজমুল যে পেশায় কিছুদিন আগে পর্যন্ত প্রাইভেট গাড়িচালক হলেও বর্তমানে ইয়াবা কারবারি, সে আয়েশার অস্থিরতা সুযোগ নেয়।
সুযোগে আয়েশার সাথে আস্থার সম্পর্ক গড়ে তোলে। আয়েশাকে বুঝাতে সক্ষম হয় যে, এক কবিরাজের ‘বান’ মারার কারণেই তার স্বামী জসিম দ্বিতীয় বিয়ে করেছে। আর আয়েশাকে ছেড়ে দ্বিতীয় বউ নিয়ে অন্যত্র বসবাস করে, এমনকি নিজের ছেলে মেয়েদের উপরেও নেই কোন টান।
এরকম অবস্থা থেকে কিভাবে বাঁচা যায়, কিভাবে ফেরৎ পাওয়া যাবে স্বামীকে, ছেলেমেয়েরা কিভাবে পাবে তাদের বাবার আদর-ভালোবাসা? এই প্রশ্ন গুলোর পেছনের ছুঁটতে গিয়ে হতাশায় সব হারিয়ে ফেলে আয়েশা, এমনকি তার নিজের জীবনও।
এরইমধ্যে ১ জুলাই আয়েশার স্বামী জসিম উদ্দিন ছোট বউকে সাথে করে টাংগাইল থেকে ঢাকায় এসে তার বোনের বাসায় উঠে। এই খবরটি জেনে আবারও সুযোগ নেয় নাজমুল। আয়েশাকে বুঝাতে চেষ্টা করে যে কবিরাজের মাধ্যমেই এটি সম্ভব হয়েছে।
ঘটনার দিন (৪ জুলাই ১৯) রাত ১০টার থেকে বিভিন্ন সময় আয়েশা প্রতিবেশী নাজমুলকে অনেকবার ফোন দিতে থাকে। সব শেষ রাত ০১.২৫ মিনিটে আয়েশার সাথে কথা হয় নাজমুলের। কথামত নাজমুল তাড়াতাড়ি আয়েশার বাসায় যায়।
রাত ০১.৩০ মিনিটের দিকে আয়েশার বাসায় ঢুকে। তার রুমে একটি খাট আছে। খাটের উপর ছোট ছেলে ঘুমিয়ে ছিল। এর আগে আয়েশার মেয়ে ঐশী তার বাবার সাথে দেখা করতে ফুফুর বাসায় যায়।
আয়েশার স্বামীকে বশে আনার উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে কবিরাজের কথা বলে তার সাথে শারীরিক সর্ম্পক এবং বিভিন্নভাবে আয়েশার কাছ থেকে ২৪০০ টাকা নেয়। এক পর্যায়ে নাজমুলের সাথে আয়েশার অনেক কথা কাটাকাটি হয়।
আয়েশা উত্তেজিত গলায় বলে আমার টাকা নিয়েছেন, আমার চরিত্র নষ্ট করেছেন, এখনও আমার স্বামী আসল না, তাহলে আমার টাকা ফেরত দেন নইলে ভালো হবে না। এতে দুশ্চিন্তায় পড়ে যায় নাজমুল।
আয়েশাকে বুঝায় যে, আয়েশাকে তার ছোট সতীন হামিদা 'বাঁধা বান' মেরেছে। তাই কবিরাজ ওষুধ দিয়েছে আয়েশাকে খেতে হবে। নাজমুলের পকেটে থাকা ঘুমের ওষুধ মধ্যে দুটি ওষুধ পানির বোতলে অল্প একটু পানির মধ্যে গুলিয়ে আয়েশাকে খাইয়ে দেয়।
পরক্ষণে সে যখন নাজমুলের সাথে তর্ক করে যে, কিভাবে তার স্বামীকে তার নিজের কাছে ফেরত আনা যাবে তখন নাজমুল তাকে বুঝাতে সক্ষম হয় যে, যেহেতু তাকে 'বাঁধা বান' মারা হয়েছে তাই তাকে হাত পা বেঁধে নাজমুলের সাথে শারীরিক সর্ম্পক করতে হবে।
এটা কবিরাজের নির্দেশ। নাজমুলের কথা মত আয়েশার হাত-পা বাঁধা হয়। এর মধ্যে ওষুধের ক্রিয়ায় সে অচেতন হয়ে পড়ে। নাজমুল তখন জিআই তার দিয়ে আয়েশার গলায় পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে।
৫ জুলাই সকাল অনুমান সাড়ে ৭টায় ঐশী বাসায় এসে ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে দেখে তার মা হাত-পা বাঁধা অবস্থায় চৌকির পাশে পরে আছে। পরবর্তী সময়ে সংবাদ পেয়ে ছুঁটে আসে আয়েশার ভাই শেখ ফরিদ। এসে দেখে তার বোনের নিথর দেহ হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে।
উক্ত ঘটনায় শেখ ফরিদ বাদি হয়ে নিহতের স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ৬ জুলাই ভাটারা থানায় হত্যা মামলা করে।
এই হত্যাকাণ্ডের রহস্য উম্মোচনে কাজ শুরু করে গোয়েন্দা উত্তর বিভাগ। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচনে গোয়েন্দাদের নিরলস পরিশ্রম বৃথা যায়নি।
২০ জুলাই সন্ধ্যা অনুমান ১৯.৩৫ ঘটিকায় সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার হয় কথিত কবিরাজ, ধর্ষক ও হত্যাকারী নাজমুল। তাকে নিয়ে পরিচালিত অভিযানে উদ্ধার হয় ঘুমের ওষুধ, জিআই তার ও ভিকটিমের ব্যবহৃত সিম কার্ড, বের হয়ে আসে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর সব তথ্য।
উক্ত অভিযানটি গোয়েন্দা (উত্তর) বিভাগ এর গুলশান জোনাল টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম সাকলায়েন পিপিএম এর নেতৃত্বে পরিচালিত হয়।
ডিএমপি নিউজ
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
