স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করলেন সিনেমার প্রযোজক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কেন দেখা করলেন শাকিবের নতুন সিনেমার প্রযোজক
২০২৬ সালের ঈদুল ফিতরের একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে এই সিনেমা। এটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।
সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। যদিও সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে আনুষ্ঠানিক কর্মকাণ্ড ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
এদিকে সিনেমার শুটিং শুরু হওয়ার আগেই প্রযোজক শিরিন সুলতানা সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে।
জানা গেছে, নতুন প্রযোজকদের সিনেমা নির্মাণে নানা ধরণের প্রশাসনিক ও বাস্তব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। সেই জটিলতা নিরসনে আগেভাগেই সরকারের সংশ্লিষ্ট মহলকে অবহিত করার উদ্দেশ্যেই এই সাক্ষাৎ।
সাক্ষাতে সিনেমা নির্মাণ ও মুক্তির সময়ের সম্ভাব্য বাধা, পাইরেসি ও নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
সিনেমার নাম চূড়ান্ত না হলেও প্রযোজনা প্রতিষ্ঠানসূত্রে জানা যায়, নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছেন বহু কুখ্যাত নাম, এ নিয়ে আছে নানা মিথ। সেই সময়ের কিছু ঘটনা উঠে আসবে শিরিন সুলতানা প্রযোজিত শাকিব খানের আগামী ঈদের এই সিনেমায়।
এই সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত পরিচালক আবু হায়াত মাহমুদ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা পরিচালকের কাছেই কাঙ্ক্ষিত থাকে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করার। আমি মনে করি যে, এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি। উনার মতো এতো বড় শিল্পীর সাথে আমি আমার প্রথম সিনেমা নিয়ে আসার পথচলা শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটি সুন্দর ভাবে করতে পারি।’
অন্যদিকে, প্রযোজক শিরিন সুলতানা শাকিব খানকে নিয়ে প্রথম ছবি প্রযোজনা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রথম আমার ছবি। প্রযোজক হিসেবে এই প্রথম ইন্ডাস্ট্রিতে আসছি, আমার অনুভূতি খুবই চমৎকার যে শাকিব খানকে নিয়ে ছবিটা আমি করতে পারছি। আমার প্রথম ছবি মানেই হচ্ছে মেগাস্টার শাকিব খান।’
শাকিব খানকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আসলে শাকিব খান এজন্যই যে, আমরা মনে করি যে শাকিব খান মানেই ছবি-সিনেমা হিট। অবশ্যই উনার যথেষ্ট সাধনা, যথেষ্ট প্রচেষ্টায় আজকে এ জায়গায় এসেছেন।’
গল্পের সঙ্গে শাকিব খান দারুণ মানানসই বলেও জানান এই নতুন প্রযোজক। তার কথায়, ‘আসলে আমাদের যে গল্প সে গল্পের সাথে শাকিব খানকে একদম ভালো যাচ্ছে। আমাদের চিন্তা-চেতনায় আমরা ভাবছি উনি খুব ভালো করবেন। সে জায়গা থেকে আমরা ভেবেছি। বুঝতেই পারছেন শাকিব খানের সঙ্গে ছবি করার আগ্রহ সবারই থাকে।’
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
