স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পৃথিবী থেকে নাই করে দেয়ার হুমকী
বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩
ভোটের দিন যতো ঘনিয়ে আসছে ততোই আস্ফালন বৃদ্ধি পাচ্ছে রাজশাহী-৪(বাগমারা) আসনে নৌকার মনোনয়ন পাওয়া আবুল কালাম আজাদের। ধরাকে সরাজ্ঞান করছেন না তিনি। জনসম্মুখে যা তা বলে যাচ্ছেন নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। নৌকার মনোনয়ন পেতে না পেতেই নিজেকে এমপির চেয়ে ক্ষমতাধর মনে করছেন।
স্বতন্ত্র প্রার্থী সহ তার পক্ষে যে সকল নেতৃবৃন্দ ভোটের কাজ করছেন তাদেরকে অল্লীল ভাষায় গালিগালাজ করছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। সেই সাথে তাদেরকে পৃথিবী থেকে নাই করে দেয়ার হুমকী প্রদান করছেন। তিন বারের সফল সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি সহ তার সমর্থকদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদের দেয়া একটি বক্তব্য রবিবার বনবন্ধু জাহেদুর রহমান ইকবাল নামের একটি ফেসবুক আইডি থেকে ভাইরাল হয়।
সেই ভিডিওতে দেখা যায় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ তার বাসার সামনে দাঁড়িয়ে নিজের অনুসারিদের উদ্দেশ্যে বলেন, “এনামুল হকের মতো লোককে ভুলি দিয়ে নৌকা নিয়েছি তার মানে বুঝতে হবে। আমি ফেরশতা, যারা আমার সাথে খারাপ ব্যবহার করবে তারা পৃথিবী থেকে নাই হয়ে যাবে একটা কথা বলে রাখলাম। সেই সাথে সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আজাহারুল হককে নিয়ে ঘৃণিত বক্তব্য প্রদান করেছেন। ওই ভিডিওতে তিনি অধ্যক্ষ আজাহারুল হককে আজাহার-মাজাহার বলে (অশ্লীল ভাষায়) গালিগালাজ করতে দেখা যায়।
সেই সাথে তিনি বলেন, আমি গ্রেট লিডার বাগমারা। এলাকায় থাকবে নাকো। নৌকার বাইরে কথা বললে আজাহারের চেহারা চেঞ্জ হয়ে যাবে। আওয়ামী লীগ করলে নৌকায় ভোট দিতে হবে। আজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তো, নাকি ?। আওয়ামী লীগ করতে হলে এলাকায় থাকতে হবে। নৌকার ভোট করতে হবে। ”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনী কোন আচরণবিধি মানছেন তিনি। এরই মধ্যে আবুল কালাম আজাদকে জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে শোকজড করা হয়েছিল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের করায় আবুল কালাম আজাদ স্বশরীরে হাজির হয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে মুচলেকা প্রদান করেন।
সেটাই যেন শেষ না। সেখানে থেকে এসে তিনি আবারো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চলেছেন। তার এমন কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নৌকার মনোনয়ন পাওয়ার পর থেকেই আবুল কালাম আজাদের মতো তার অনুসারিরাও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন। আচরণবিধি ভঙ্গ করায় গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার কেউ শোকজড করা হয়েছিলো।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে প্রতিটি প্রার্থীকে সমান অধিকার দিয়ে নির্বাচনের মাঠে রেখেছেন সেখানে এমন বক্তব্য কতটা স্বাধীন নির্বাচনে ভ‚মিকা রাখবে। কোন প্রার্থীকেই আওয়ামী লীগের পক্ষ থেকে ভোটের মাঠ থেকে সরে যেতে বলা হয়নি। যার জনপ্রিয়তা বেশি সেই জিতে আসুক বলেও ঘোষণা প্রদান করা হয়েছে। এক কথায় স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করছেন। পেশিশক্তি আর দাম্ভীকতার বড়াই করে এবার লাভ হবে না বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাই লক্ষ্য ইসির।
নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের এমন হুমকীর ভিডিওর ব্যাপারে রাজশাহী-৪ (বাগমারা) আসনের তিন বারের সফল সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হুমকী ধামকী দিয়ে সাধারণ মানুষের মাঝে আতংক সৃৃষ্টি করতে পারবে না। বাগমারার মানুষ ১৫ বছর ধরে শান্তিতে আছে। তারা কোন সন্ত্রাসী আর ক্যাডারকে ভোট দিবে না। বাগমারাবাসী সন্ত্রাস চাই না শান্তি চাই। আমার পাশাপাশি আমার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
